দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তিপ্রক্রিয়া শেষের দিকে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ফরম জমা দেওয়ার সুযোগ রয়েছে। ভর্তি পরীক্ষাও চলছে অনেক জায়গায়। এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু দরকারি তথ্য:আবেদনের শেষ তারিখচট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ৭ ডিসেম্বর। ভর্তি পরীক্ষা ২৪ ডিসেম্বর।খুলনা বিশ্ববিদ্যালয়: ৬ জানুয়ারি ২০১১। ভর্তি পরীক্ষা ১৭ থেকে ১৯ জানুয়ারি ২০১১।ভর্তি পরীক্ষার তারিখঢাকা বিশ্ববিদ্যালয়: ৩ ডিসেম্বর (ঘ ইউনিট) ও ১০ ডিসেম্বর (চ ইউনিট)।জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ৩ ডিসেম্বর (ডি ইউনিট)।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: ৪ ডিসেম্বর।মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৮ ও ৯ ডিসেম্বর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ১০ ডিসেম্বর।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১০ ডিসেম্বর।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১০ ডিসেম্বর।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর: ১১ ডিসেম্বর।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর: ১১ ডিসেম্বর।হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর: ২৪ ডিসেম্বর।[বিশেষ দ্রষ্টব্য: অনিবার্য কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ফরম জমা দেওয়ার তারিখ কিংবা ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তিত হতে পারে। সে জন্য চোখ রাখতে হবে দৈনিক পত্রিকায়।]