আবেদন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় সব উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তির প্রস্তুতি চলছে। বেশির ভাগ প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সংক্ষেপে দরকারি তথ্য নিচে দেওয়া হলো:আবেদন শুরু হয়েছেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট: শুরু হয়েছে ১ সেপ্টেম্বর, শেষ হবে ১৫ অক্টোবর। ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর।সরকারি মেডিকেল কলেজসমূহ: শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর, শেষ হবে ৭ অক্টোবর। ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর।আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ: শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর, শেষ হবে ২৮ সেপ্টেম্বর। ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর, শেষ হবে ১০ অক্টোবর। ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর।রাজশাহী বিশ্ববিদ্যালয়: শুরু হয়েছে ২৫ সেপ্টেম্বর, শেষ হবে ৯ অক্টোবর। ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর।কুমিল্লা বিশ্ববিদ্যালয়: শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর, শেষ হবে ৫ নভেম্বর। ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বর।ঢাকা বিশ্ববিদ্যালয়: শুরু হয়েছে ২৭ সেপ্টেম্বর, শেষ হবে ১৪ অক্টোবর। ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর (খ ইউনিট), ৫ নভেম্বর (ক ইউনিট), ২৬ নভেম্বর (গ ইউনিট), ৩ ডিসেম্বর (ঘ ইউনিট) এবং ১০ ডিসেম্বর (চ ইউনিট)।জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর। শেষ হবে ১০ অক্টোবর। ভর্তি পরীক্ষার ২৯ অক্টোবর (বি ইউনিট), ৫ নভেম্বর (এ ইউনিট), ২৬ নভেম্বর (সি ইউনিট) এবং ৩ ডিসেম্বর (ডি ইউনিট)খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট): শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর, শেষ হবে ২৪ অক্টোবর। ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: শুরু ৩০ সেপ্টেম্বর, শেষ ২০ অক্টোবর। ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল: শুরু ১ অক্টোবর, শেষ ২০ অক্টোবর।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: শুরু ১ অক্টোবর, শেষ ৩০ অক্টোবর। ভর্তি পরীক্ষা ১২ নভেম্বর।মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: শুরু হবে ১ অক্টোবর, শেষ হবে ৩১ অক্টোবর। ভর্তি পরীক্ষা ২৪ ডিসেম্বর।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর: শুরু ৫ অক্টোবর, শেষ ১২ নভেম্বর। ভর্তি পরীক্ষা ১১ ডিসেম্বর।আবেদন শুরু হবেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: শুরু ১০ অক্টোবর, শেষ ১৫ নভেম্বর। ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বর।ভর্তি পরীক্ষার তারিখচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ৭ থেকে ১২ অক্টোবর।ইসলামী বিশ্ববিদ্যালয়, কৃষ্টিয়া: ভর্তি পরীক্ষা ১১ থেকে ১৪ অক্টোবর।বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২৩ থেকে ২৭ অক্টোবর।ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি: ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর।[বিশেষ দ্রষ্টব্য: অনিবার্য কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ফরম জমা দেওয়ার তারিখ কিংবা ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তিত হতে পারে। সে জন্য চোখ রাখতে হবে দৈনিক পত্রিকায়।]