প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য প্রয়াত ইরানি চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তমি স্মরণে আগামীকাল ২২ জুলাই শুক্রবার চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার মিলনায়তনে আব্বাস কিয়ারোস্তমি পরিচালিত চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
‘হোমেজ টু আব্বাস কিয়ারোস্তামি’ শিরোনামের এই অধিবেশনে ২২ জুলাই বেলা ১১টায় দ্য উইন্ড উইল ক্যারি আস, বেলা তিনটায় টেন, বিকেল পাঁচটায় ক্লোজ–আপ ও সন্ধ্যা সাতটায় টেস্ট অব চেরি প্রদর্শিত হবে। উল্লেখ্য, ৪ জুলাই বিশ্ববিখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা মারা যান। তিনি ১৯৪০ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত ৪০টি কাহিনিচিত্র ও তথ্যচিত্র নির্মাণ করেন তিনি। বিজ্ঞপ্তি।