আব্বুর সঙ্গে কথোপকথন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
—কই তুমি?—হলে।—ভাত খাইছ?—হু, খাইছি।—ক্লাসে গেছিলা?—হুম—এত আওয়াজ আসতেছে ক্যান?—...(উম্ম্ম) হলের সামনে মাইক লাগাইছে, ওইখান থেকে আওয়াজ আসতেছে!—শাহবাগ যাও নাই তো?—না আব্বু, যাই নাই!—গণ্ডগোলের মধ্যে যাওয়ার দরকার নাই!—আচ্ছা, যাব না!(ঠিক ওই মুহূর্তে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে ছিলাম! মিথ্যা বললাম? ওটুকু মিথ্যা বলাই যায়! তিন দিন ধরে ওইটাই আমার ঘরবাড়ি।) শাহবাগের প্রজন্ম চত্বরে গণজমায়েতে যোগ দেওয়া তাওহিদের ফেসবুক স্ট্যাটাস।