আম আর ডিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের কাজের ছেলের নাম শাহবুদ্দীন। প্রচণ্ড বোকা আর মনভোলা। বাজারে একা পাঠালে কখনো ঠিকমতো বাজার করতে পারে না। কিছু না কিছু ভুলে যাবেই। তাই মা সব সময় বাজারে ওর সঙ্গে আমাকে পাঠান। একদিন আজিমপুর বিডিআর শপে গেছি বাজার করতে। হাতে সময় খুব কম। বাজারের পরিমাণও বেশি। আমি শাহবুদ্দীনকে বললাম, তুই যা, বাইরে দোকান থেকে আম আর ডিম কিনে ফেল, আমি এদিকে বাকি কেনাকাটা শেষ করছি। মনে রাখিস, আম আর ডিম। বলতে বলতে যা, ভুলিস না। শাহবুদ্দীন আমার কথামতো মুখে বলতে বলতে কিনতে গেল। আমি আমার বাজার শেষ করে বের হয়ে দেখি, ও রাস্তায় দাঁড়িয়ে কিছুই কেনেনি। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে, ভুলে গেছিস নাকি? শাহবুদ্দীন বলল, ‘জি না ভাইয়া, আমি দোকানে গিয়ে বলেছি কিন্তু আমার কথা শুইনা দোকানদার খালি হাসে।’ আমি বললাম, কেন, তুই দোকানদারকে কী বলেছিস?শাহবুদ্দীন বলল, ‘আমি বলেছি, আমার ডিম দেন?’ ওর কথা শুনে আমার নিজেরই হাসি পাচ্ছিল। ও বেচারা মনে রাখার জন্য আম আর ডিমকে আমার ডিম বানিয়ে ফেলেছে। শেখ সাহেব বাজার, লালবাগ, ঢাকা-১২০৫।