আম কাঁচা গুণে পাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম বাড়ছে পাল্লা দিয়ে৷ আর এসমেয়ই বাজার ভরে উেঠছে হরেক রকম ফলে৷ ফলগুলো শুধু রসনা বিলাসের অনুষঙ্গ নয়, পুষ্টির চাহিদা পূরণেও রাখে উল্লেখযোগ্য ভূমিকা৷ এই যেমন কাঁচা আম; বাজারে এখন এই ফলের ছড়াছড়ি৷
খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক আলেয়া মাওলার কাছ থেকে জেনে নেওয়া যাক কাঁচা আমের পুষ্টিকথা: কাঁচা আম যেমন স্বাদের, তেমনি শরীরের জন্যও উপকারী৷ তবে উপকারের আশায় কাঁচা আম বেশি খেলে কিন্তু ডায়রিয়া হতে পারে৷ আর ডায়রিয়া চলাকালে কাঁচা আম খাবেন না৷ এ ছাড়া কাঁচা আম সব সময়, সবার জন্যই ভালো৷

আম
আম

 উচ্চমাত্রার ভিটামিন এ থাকে আমে৷ ভিটামিন এ চোখের জন্য খুব দরকাির৷ চোখের স্নায়ু ও মাংসপেশির ক্ষয় পূরণে কাঁচা আমের ভূমিকা অপরিহার্য৷
 ভিটামিন সি শরীরকে বাঁচিয়ে দেয় ছোঁয়াচে রোগ থেকে৷ এ ছাড়া দাঁত, চুল ও নখ ভালো রাখার জন্য আমে থাকা ভিটামিন সি যথেষ্ট জরুরি৷
 মুখের স্বাস্থ্য আর ঠোঁটের কোনায় ঘায়ের মতো অসুখগুলো এড়ানো যাবে শুধু কাঁচা আম খেলেই৷
 স্ট্রোক ও মিস্তষ্কের অন্যান্য জটলি রোগের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আছে কাঁচা আমের৷
 কাঁচা আমে কপার নামে গুরুত্বপূর্ণ উপাদান আছে, যা দেহে রক্ত বাড়াতে সাহায্য করে৷
 এতে থাকা ডায়াটরি ফাইবার পাকস্থলী ও কোলন ক্যানসার প্রতিরোধ করে৷
 গর্ভবতী নারীরা কাঁচা আম খেতে পারেন, এতে অনাগত শিশুর সংক্রামক রোগগুলো তুলনামূলকভাবে কম হবে৷
 চর্বি কমাতে, ওজন কমাতে সাহায্য করে কাঁচা আম৷
 যেকোনো ক্ষত বা অস্ত্রোপচারের পরে এই ফল কাটা স্থান দ্রুত শুকাতে সাহায্য করে৷
 আমে থাকা উচ্চমাত্রার পটািশয়াম হৃৎপিণ্ডের স্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে৷
 উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ আর ডায়াবেটিক রোগীরা কাঁচা আম লবণ বা চিনি দিয়ে খাবেন না৷ লবণ রক্তচাপ বাড়ায় আর চিনি রক্তে সুগার বাড়ায়৷
 মস্তিষ্কের স্নায়ুগুলোয় অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেহকে সতেজ রাখে আম৷
 কাঁচা আমে চর্বি বা কোলেস্টেরল থাকে না৷ এই ফল খেলে ওজন বেড়ে যাওয়ার বা ডায়াবেটিস বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই৷
 এই ফল রাতে না খাওয়াই ভালো৷ এতে অ্যাসিডিটি বা গ্যাস হওয়ার আশঙ্কা আছে৷
 তারুণ্য ধরে রাখতে আম খান নিয়মিত৷ আম হতে পারে ওষুধের বিকল্প৷
 অধুনা প্রতিবেদক