আমচোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ঘনিষ্ঠ আত্মীয় না হলেও কোনো না কোনোভাবে তিনি আমার মামা। ‘মামা’ সে যেভাবেই হোক, মামা হওয়াই যথেষ্ট।সেই মামা আর আমাকে একবিকেলে গ্রামের বাড়িতে এক আমগাছের আশপাশে ঘুরঘুর করতে দেখা গেল। গাছের মালিকের বাড়ি কাছেই, তবে আমগাছের দিকে বাড়ির কোনো জানালা মুখ করা নেই, সেটাই ভরসার কথা।ব্যাপারটিতে প্রথমে আমার অনীহা ছিল। মামা যুক্তি (!) দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে অ্যাডভেঞ্চারে পাপ নেই। তা অ্যাডভেঞ্চার যেমনই হোক।মামার পরনে লুঙ্গি। লুঙ্গি হাতে তিনি আমগাছের ধারেকাছে কিছুক্ষণ উদাস মনে ঘুরঘুর করতে লাগলেন। ভাবটা এই যে এই আমবৃক্ষ নিয়ে কয়েক পঙিক্ত কবিতা এখনই লিখে ফেলবেন। অথচ তিনি ট্যারা চোখে বাড়ির দিকে তাকাচ্ছেন।মামা একবার প্রস্তাব করলেন, আমি যেন দেখি বাড়ির আশপাশ থেকে কেউ আসছে কি না। এই প্রস্তাব আমার মনঃপূত হলো না। জঙ্গলে বাঘের কাছে বসে বাঘ পাহারা দেওয়ার চেয়ে আড়াল থেকে পাহারা দেওয়াই ভালো।যাই হোক, মামা তাঁর মহান কর্ম (!) শুরু করলেন। স্বাস্থ্যবান আমগাছ। ওঠা সহজ নয়। মামার কোমরে ছোট ব্যাগ। সেই ব্যাগে আম রাখা হবে। আমার চোখ মামার দিকে আর বাড়ির দিকে নিয়মিত পাহারা দিচ্ছে। মামা যখন গাছের অর্ধেকটা উঠলেন, তখনই বাড়ির ভেতর থেকে থমথমে মুখে এক মহিলা বের হয়ে এলেন। এদিকে আমি দ্রুত গাছের আড়ালে। মামাকে সংকেত দিচ্ছি। মামা হুড়মুড় করে নামলেন। নেমেই মহিলার সামনে।মহিলা: এই পোলা, আমগাছে উঠছ কী জন্যে?মামা: জি, পিঁপড়ার বাসা খুঁজি। মাছ ধরব।মহিলা: আবার কথা কও। আমি দেখলাম আম পাড়ার জন্য উঠছ। প্রতিটা দিন এ কী যন্ত্রণা!এরপর মহিলা খপ করে মামার হাত ধরলেন। ‘আসো, এদিকে আসো’ বলে বাড়ির ভেতর ডাকতে লাগলেন।মামাকে অসহায় দেখাচ্ছে। তাঁর কেরামতি সব উবে গেছে। মামারও বা কী দোষ, মহিলা হলেন ‘ছোটখাটো পাহাড়’। আর মামাকে দেখাচ্ছে ‘হ্যাঙারে ঝোলানো শার্ট’। মামাকে বাড়ির ভেতর যেতে হলো। এরপর আধা ঘণ্টা পার হয়ে গেল। আমি আড়ালে অপেক্ষায়। কিছুক্ষণ পর দেখি, মামা বের হয়ে আসছেন। তাঁর শার্টের পকেটে আম, লুঙ্গির খাপে আম, হাতে আম আর মুখে হাসি।তানভীর হোসেনঠিকানা পাওয়া যায়নি