আমজাদ হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর আসনের সাবেক সাংসদ আমজাদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রামের পাবনা-সিরাজগঞ্জ জেলা কল্যাণ সমিতি। এক শোকবার্তায় সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সাবেক সাংসদ আমজাদ হোসেন গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে সাজিদ হোসেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট।