আমড়ার এত গুণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার সামর্থ্য হয় না এত দাম দিয়ে আপেল কিনে খাওয়ার। তাই বলে নিরাশ হওয়ার কিছু নেই। আপেলের চেয়ে আমড়াতে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি রয়েছে।
দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া থেকে পুজ ও রক্ত পড়া, প্রচণ্ড ব্যথা হওয়া, খাবার খেতে অসুবিধা হওয়া, অকালে দাঁত ঝরে যাওয়া ইত্যাদি প্রতিরোধে আমড়ার ভূমিকা অনন্য। বিভিন্ন রকমের ভাইরাসজনিত সংক্রমণ, সর্দি, কাশি ও ইনফ্লুয়েঞ্জায় আমড়া অত্যন্ত উপকারী।
—আমড়াতে প্রচুর আয়রন থাকায় রক্তস্বল্পতা দূর করতে বেশ প্রয়োজনীয়।
—আমড়া পিত্তনাশক ও কফনাশক।
—আমড়া খেলে অরুচিভাব দূর হয়।
—মুখে রুচি ফিরে আসে, ক্ষুধা বৃদ্ধি করে।
—বদহজম ও কোষ্ঠকাঠিন্য রোধে আমড়া উপকারী।
—রক্ত জমাট বাঁধার ক্ষমতা বৃদ্ধি করে।
—অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
প্রতি ১০০ গ্রাম খাদ্যোপযোগী আমড়াতে যেসব পুষ্টি উপাদান রয়েছে তা হলো—শর্করা ১৫ গ্রাম, আমিষ ১ দশমিক ১ গ্রাম, চর্বি শূন্য দশমিক ১ গ্রাম, ক্যালসিয়াম ৫৫ মিলিগ্রাম, আয়রন ৩ দশমিক ৯ মিলিগ্রাম, ক্যারোটিন ৮০০ মাইক্রোগ্রাম, ভিটামিন বি ১০ দশমিক ২৮ মিলিগ্রাম, ভিটামিন বি ২ শূন্য দশমিক শূন্য ৪ মিলিগ্রাম, ভিটামিন সি ৯২ মিলিগ্রাম, অন্য খনিজ পদার্থ শূন্য দশমিক ৬ গ্রাম ও খাদ্যশক্তি ৬৬ কিলোক্যালরি।
সূত্র: মায়ো ক্লিনিক