আমন কাটার উৎসবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেমন্তের সোনািল ধান কাটা হয়েছে। চলছে ঝাড়া–বাছার কাজ। নতুন ফসল ওঠায় এখন উৎসবমুখর গ্রামীণ জনপদ। ছবিটি রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি থেকে তোলা l সুপ্রিয় চাকমা
হেমন্তের সোনািল ধান কাটা হয়েছে। চলছে ঝাড়া–বাছার কাজ। নতুন ফসল ওঠায় এখন উৎসবমুখর গ্রামীণ জনপদ। ছবিটি রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি থেকে তোলা l সুপ্রিয় চাকমা
সাতকানিয়ার সোনাকানিয়ায় খেতে আমন ধান কাটায় ব্যস্ত কৃষক l প্রথম আলো
সাতকানিয়ার সোনাকানিয়ায় খেতে আমন ধান কাটায় ব্যস্ত কৃষক l প্রথম আলো

মাঠজুড়ে সোনালি ধান। কেউ কাটছেন, কেউ আঁটি বাঁধছেন। অন্যরা ভাড় করা ধান নিয়ে যাচ্ছেন বাড়ির উঠোনে। দম ফেলার ফুরসত নেই কারও। মহাব্যস্ততায় দিন কাটছে কৃষকের। এই চিত্র সাতকানিয়া অঞ্চলের। 
এই উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় চাষি পরিবারে বইছে খুশির জোয়ার। ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলে চাষি ও উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানিয়েছে। বেশ কিছু এলাকায় ধান কাটা শুরু হয়েছে। ২০ থেকে ২৫ দিনের মধ্যে ধান কাটা শেষ হবে বলে জানান কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য বেশি ১২ হাজার ১৩০ হেক্টর জমিতে বিভিন্ন হাইব্রিড ও উফশী জাতের পাশাপাশি স্থানীয় জাতের আমন ধানের চাষ করা হয়েছিল। লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ১২ হাজার ১০০ হেক্টর। কৃষকেরা স্থানীয়, উফশী ও হাইব্রিড উভয় জাতের ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন।
সাতকানিয়া পৌরসভার চরপাড়া এলাকার চাষি মোহাম্মদ ইসলাম (৪৫) বলেন, ‘এ বছর এক একরের বেশি জমিতে হাইব্রিড জাতের আমন ধানের চারা রোপণ করেছিলাম। ফলন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। ২৩ নভেম্বর উপজেলা কৃষি কার্যালয়ের সহযোগিতায় কম্ভাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা শেষ করে একই মেশিনে মাড়াই করে ঘরে তুলেছি।’
সোনাকানিয়া ইউনিয়নের চাষি মোহাম্মদ দিদারুল ইসলাম (৪০) বলেন, ‘প্রায় পাঁচ কানি জমিতে আমন ধানের চাষ করেছি। ধানের ফলন প্রত্যাশা অনুযায়ী হয়েছে। চার থেকে পাঁচ দিন পর ধান কাটা শুরু করব।’
সাতকানিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, উপজেলায় এবার আমন ধানের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। মৌসুমের প্রথম দিকে বৃষ্টি না হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা ছিল। তবে তা শেষ পর্যন্ত হয়নি। লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ফলনও ভালো হয়েছে। প্রতি হেক্টরে প্রায় পাঁচ টন ধান উৎপাদিত হয়েছে।
জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘ইতিমধ্যে পাকা ধান কাটা শুরু হয়েছে। মাঠপর্যায়ে খেতের অবস্থা ও চাষিদের সঙ্গে সমন্বয় করে জেনেছি আমনের বাম্পার ফলন হয়েছে। ফলে আমন চাষে প্রত্যেক চাষি লাভবান হবেন।’