আমনের ভালো ফলনে কৃষকের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় মহেশখালীর পশ্চিম ফকিরাঘোনা এলাকায় ধান কাটছেন কৃষকেরা  প্রথম আলো
বড় মহেশখালীর পশ্চিম ফকিরাঘোনা এলাকায় ধান কাটছেন কৃষকেরা প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এবার আমনের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে কৃষকেরা সোনালি ধান ঘরে তুলতে শুরু করেছেন। এ বছর আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সারের সুষম ব্যবহারের কারণে পোকার আক্রমণ কম হয়েছে। ফলে, এবার উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ জানিয়েছেন। অন্যদিকে, ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুঠেছে হাসি।
গত শনিবার দুপুরে বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকায় গিয়ে দেখা যায়, কৃষক শফিউল আলম ধান কাটা নিয়ে ব্যস্ত। সঙ্গে তাঁর দুই ভাই নজরুল ইসলাম ও রিদুয়ান কাদের। তাঁরা জানান, অন্যান্য বছর আমনের খেতে বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ করায় যথেষ্ট পরিশ্রম করেও ভালো ফলন পাননি। এবারে পোকামাকড়ের আক্রমণ তেমন ছিল না। ফলে, ফলন ভালো হয়েছে।
মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার কৃষক নূর মোহাম্মদ বলেন, এ বছর মৌসুমে প্রয়োজনীয় বৃষ্টি হয়েছে। গত বছরের তুলনায় আবহাওয়াও অনুকূলে ছিল। এতে উত্পাদন খরচ কম হওয়ায় কৃষকেরা বেশ লাভবান হবেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এবার আট হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে মাতারবাড়িতে ৫৯০ হেক্টর, কালারমার ছড়ায় এক হাজার ৬৯০ হেক্টর, হোয়ানকে এক হাজার ২২০ হেক্টর, বড় মহেশখালীতে এক হাজার ৪০০ হেক্টর, কুতুবজোমে ৭০০ হেক্টর, পৌর এলাকায় ৩০০ হেক্টর, ছোট মহেশখালীতে এক হাজার হেক্টর ও শাপলাপুরে এক হাজার ৩০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।
এবার আমন উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২ হাজার মেট্রিক টন ধান। শেষ পর্যন্ত তা ৫৪-৫৫ হাজার মেট্রিক টন পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছর আট হাজার হেক্টর জমিতে উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫০ হাজার মেট্রিক টন ধান। উত্পাদন হয়েছিল ৪৯ হাজার মেট্রিক টন।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন প্রথম আলোকে বলেন, মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় তত্ত্বাবধানের ফলে গত বছরের তুলনায় এবার আমনের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে আমন ধান কাটার উত্সব চলছে। লক্ষ্যমাত্রার চেয়ে এবার দু-তিন হাজার মেট্রিক টন ধান বেশি উত্পাদন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এরপর শুরু হয় আনন্দ আয়োজনের মূল পর্ব। সুরের মূর্ছনায় আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। শুরুতেই মঞ্চে আসেন সাজিল হক। ‘এই সময়ে’ গানটি পরিবেশনের মাধ্যমে শুরু করেন তাঁর পরিবেশনা। একে একে গেয়ে শোনান ‘মহারাজ’, ‘মেলা’, ‘চাঁদের হাসি’ প্রভৃতি গান। এরপর মঞ্চ মাতাতে আসেন সোনিয়া। তিনি ‘মাই হার্ট’ গান দিয়ে শুরু করে হিন্দি ও ইংরেজি মিলিয়ে আটটি গান করেন তিনি।
এবার সুরের খেয়ার কান্ডারি হন মোরশেদ হায়দার। তিনি গানে গানে নাচিয়ে তোলেন পুরো মিলনায়তন। অবশেষে ‘তোমাকেই মনে পড়বে’ গানটি পরিবেশনের মাধ্যমে ভাঙে এ মিলনমেলা।