আনন্দের সংবাদ তো বটেই। আমরা আবার একত্র হচ্ছি। রাজশাহী বন্ধুমেলায়। ১২টি বন্ধুসভার বন্ধুরা অংশ নিচ্ছেন এই মিলন মেলায়। এক বছর আগে আমরা বন্ধু উৎসবে মিলিত হয়েছিলাম। এবার বন্ধুমেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বন্ধুসভার সংখ্যা ১২। তবে সংখ্যা এর মধ্যে আরও বাড়তে পারে।
‘মর্যাদায় গড়ি সমতা’ বিষয় বন্ধুমেলার মূল থিম। একই ধরনের আয়োজন আরও তিনটি এলাকায় করার পরিকল্পনা রয়েছে আমাদের।
২৩ অক্টোবর অনুষ্ঠিত হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষিতে নারী’ বিষয়ে একটি মুক্ত সংলাপের। এ আয়োজন সফল করার জন্য আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের অভিনন্দন জানাই।
আগামী ৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সারা দেশে নানা রকম কর্মসূচি থাকবে। থাকবে বরাবরের মতো ‘বন্ধুসভার একটি ভালো কাজ’ বিষয়ে বন্ধুদের ছোট-বড় উদ্যোগ। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আমরা হয়তো নভেম্বরের ৭ তারিখে করব। নিদিষ্ট তারিখ পরবর্তী সময়ে চিঠি বা ই-মেইলের মাধ্যমে বন্ধুদের জানিয়ে দেওয়া হবে।
নিয়মিত যারা অনুষ্ঠান আয়োজন করছে, তাদের মধ্যে আছে চট্টগ্রাম বন্ধুসভা। স্থান সংকুলানের অভাবে তাদের অনেক সংবাদই আমরা প্রকাশ করতে পারি না। পাশাপাশি এখন যুক্ত হয়েছে বরগুনা বন্ধুসভা। তারাও সম্ভবত চট্টগ্রামসভার সঙ্গে পাল্লা দিয়ে অনুষ্ঠান করছে। দীর্ঘদিন পর হলেও বরগুনার বন্ধুরা নতুন উদ্যোগে কাজে নেমেছেন। তাঁদের অভিনন্দন জানাই।
২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বন্ধু মহাসমাবেশ। গাজীপুরের মৌচাকে। সে মহা আয়োজনের কিছু ভিডিও ছিল আমাদের কাছে। কয়েক দিন ধরে সেটি পাওয়া যাচ্ছে প্রথম আলোর ওয়েবসাইটে (http://www.prothom-alo.com/video/watch/348997/প্রথম-আলো-বন্ধুসভার-জাতীয়-সমাবেশ) ও ইউটিউবে।
সারা দেশের বন্ধুদের সেটি দেখার আমন্ত্রণ জানাই।
বন্ধুরা তোমরা যদি কোন অনুষ্ঠানের ভিডিও করো তাহলে সেটি পাঠিয়ে দাও আমাদের কাছে।