আমরা আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণের স্পন্দনে মিলে শত, সহস্র, লাখ, কোটি মানুষের স্বপ্নের বিশালতা আঁকে বন্ধুসভা। বাংলাদেশের মানচিত্রের সবখানেই রয়েছি আমরা। মানুষ আমাদের কর্মযজ্ঞ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। এমন প্রসারিত সংগঠন আমাদের কর্মজীবনকেও উদ্দীপ্ত করে। বন্ধুসভার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মস্থলে যারপরনাই যোগ্যতার পরীক্ষায় এগিয়ে আমরা। স্বার্থপরতার সমীকরণে নয়, মনের গভীরে থাকা একটু একটু ভালোবাসা কখন যে আকাশসম হয়ে উঠবে, কে তা জানত?
আর বানের পানিতে ভেসে যাওয়া মানুষের পাশে আমরা, শীতে জবুথবু শীতার্ত মানুষের গায়ে ওম দিতে আমাদের কত চেষ্টা! অ্যাসিডে আক্রান্ত ঝলসে যাওয়া মানুষের পক্ষে প্রতিবাদী মিছিলে সবাই যখন গা বাঁচিয়ে চলে, আমরা তখন সবার আগে ব্যানার হাতে দাঁড়িয়ে যাই রাজপথে। হাতে হাত রেখে বলি, আমরা আছি। আমাদের আলোয় আলোকিত হয় একেকটি অঞ্চল। তাই বলি, বন্ধুসভা আমাদের বাতিঘর।
কুমিল্লা