আমরা কারা—বীর বাঙালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা কারা—বীর বাঙালি।অফিস যেতে—ধীর বাঙালি।ট্র্যাফিক জ্যামে—স্থির বাঙালি।দাদের মলম—ভিড় বাঙালি।মডার্নে পোস্ট—প্রি’র বাঙালি।টক টাইমে—ফ্রি’র বাঙালি।হরতালেতে—নীড় বাঙালি।ঝড়তোলা কাপ—টি’র বাঙালি।ভাষণে ব্রুস—লি’র বাঙালি।বিদেশ গেলে—ঝি’র বাঙালি।দাদার কথায়—জি’র বাঙালি।কিউকি তো সাস—ভি’র বাঙালি।এ বি সি ডি—ই’র বাঙালি।আগ্রাসনে—ছিঃ’র বাঙালি।ক্রাইসিসে খুব—পীর বাঙালি।ব্যবসা পেলেই—ক্ষীর বাঙালি।আদর্শতে—চিড় বাঙালি।একটু জাফর—মীর বাঙালি।আমরা কারা—বীর বাঙালি।ভস্মে গাওয়া—ঘি’র বাঙালি।