আমরা কিছুই চাই না, একটু শান্তি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কখন গাড়িতে আগুন দেয়, এ নিয়ে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকি। কিন্তু উপায় নেই। বিপদ জেনেও পেটের দায়ে রাস্তায় বের হতে হচ্ছে।’ এই কথা সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ শফির।
টানা অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুই নেত্রীর ক্ষমতার দ্বন্দ্বের আগুনে পুড়ছে সাধারণ মানুষ। দেশের যে কী হবে তাঁরাই জানেন। আমরা কিছুই চাই না, একটু শান্তি চাই।’
তিনি জানান, একবেলা গাড়ি (ভোর ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত) ভাড়া নিলে মালিককে খরচ বাবদ দিতে হয় ৬০০ টাকা। হরতাল-অবরোধের সময় ২০০-৩০০ টাকার বেশি ভাড়া পাওয়া যায় না। তাই নিজের পকেট থেকে না হলে ঋণ করে মালিককে ভাড়া দিতে হয়। স্বাভাবিক সময়ে গাড়ি ভাড়া বাবদসহ সব খরচ বাদ দিয়ে পকেটে ৩০০-৪০০ টাকা থাকে। এই টাকা দিয়ে সংসার চলে।
স্ত্রী ও তিন সন্তান নিয়ে চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকেন ভোলা সদরের বাসিন্দা শফি। তাঁর তিন সন্তানই মাদ্রাসায় পড়াশোনা করে।