আমরা পরিবেশবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব ছোট্ট একটা কাজ—ক্লাসরুমের বাইরে দুমড়ে পড়ে থাকা কাগজগুলোকে ডাস্টবিনে তুলে রাখা। তবু অনেক সময়ই যেন মনে হয়, থাক না, অন্য কেউ করবে। আবার কখনো তো নিজেরাই জায়গা নোংরা করে আড়চোখে দেখা হয় যে কেউ আবার দেখে ফেলল না তো! এ ধরনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, আর তা শুরু হতে হবে নিজেকে দিয়েই।পরিবেশমূলক সচেতনতা গড়ে তোলা, পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, পরিবেশ সম্পর্কিত জ্ঞানের প্রসার ও প্রয়োগের লক্ষ্যে পরিবেশসচেতন শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে উঠেছে ভিকারুননিসা নূন আর্থ ক্লাব (ভিএনইসি)। বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্ট ইনিসিয়েটিভ আয়োজিত আর্থ চ্যাম্পিয়ন প্রোগ্রামের ফেলো ফাতিহা নাসরিন ও নওশীন জোয়ারদার—তাঁদের উদ্যোগেই মূলত এই ক্লাবের সূচনা। শিক্ষার্থীদের এই উদ্যোগে সার্বিক সহযোগিতায় তাঁদের পাশে রয়েছেন অধ্যক্ষ মঞ্জু আরা বেগম, রোকসানা শারমিন, মিন্নাত, মমতাজ বেগম, নাসিম আরা বেগম, ওয়াহিদা জাফর, শামীমা বারী প্রমুখ শিক্ষকেরা। এই বছরের আন্তর্জাতিক পরিবেশ দিবসে দিনটিতে গাছ লাগানো কর্মসূচির মধ্য দিয়ে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইতিমধ্যে ক্লাবটির একটি দেয়াল পত্রিকা প্রকাশিত হয়েছে। ক্লাবের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম হলো শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা। এ বছর অনুষ্ঠেয় ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডে ক্লাবের অংশগ্রহণ থাকছে।কার্যকরী সদস্য তাশফিয়া ফারহিন পারিশা বলেন, ‘আমরা বইপত্রে পরিবেশ দূষণ নিয়ে অনেক লেখা পড়ি, কিন্তু বাস্তবে তার উদাহরণ তেমন একটা দেখতে পাই না। এ ক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।’ক্লাবের আরেক সদস্য আশরাবি হক জানায়,‘সবুজের ছায়ায়, বাঁচাই পৃথিবী— এ শ্লোগানকে আমরা অন্তরে ধারন করতে চাই।’কার্যকরী সদস্য দ্যুতি চক্রবর্তী কথা জানায়,’এ সংগঠনের মাধ্যমে আমরা পরিবেশবিষয়ক নানা সমস্যা সমাধানের চেষ্টা করব।’ভিকারুননিসা নূন আর্থ ক্লাবের সদস্যরা মনে করেন, নিজের চারপাশ নিয়ে নিজেকেই ভাবতে হবে। তাঁরা বিশ্বাস করেন, তাঁদের ছোট ছোট পদক্ষেপই পরিবেশ রক্ষায় ও ভবিষ্যতে সুন্দর পরিবেশ গড়ায় ভূমিকা রাখবে।