আমরা রাসেল পরিষদ নগর শাখার আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভেনিউতে গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আমরা রাসেল পরিষদ নগর শাখার উদ্যোগে আলোচনা সভা মোমিন রোডে মনিরুজ্জামান মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সাহেদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন। বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগের সদস্য আফতাব উদ্দিন ও বঙ্গবন্ধু ল-টেম্পল ছাত্র সংসদের সহসম্পাদক মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন নগর ছাত্রলীগ নেতা মহিদুল হক। বক্তব্য দেন এস এম মাহতাব, মুরাদ আলী, নিশান চৌধুরী, শেখ জিয়াউর রহমান, জাহেদ হোসেন, সবুজ সিকদার, জিয়াউল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।