আমরা সব সময়ই রাশিয়ার ওপর ভরসা করব: রোজা ওতুনবায়েভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক অসন্তোষের ফলাফল কী?সরকারি হিসাবে ১৮৬ জন মারা গেছে। কিন্তু প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে বলেই মনে করা হয়। এখানকার ঐতিহ্য অনুযায়ী লোকে খুব দ্রুত লাশ দাফন করে ফেলে। হাজার হাজার শরণার্থী খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। আমি তাদের দেশে ফিরতে আহ্বান জানিয়েছি। অবস্থার উন্নতি হচ্ছে, তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।এটা কি স্বতঃস্ফূর্তভাবে শুরু হওয়া জাতিগত সহিংসতা ছিল?দেশের ওই অঞ্চলে সেই সোভিয়েত আমল থেকেই কিন্তু জাতিগত সমস্যা ছিল। সেখানকার মানুষের জীবনযাত্রাও খুই কঠিন। কিন্তু এবারের গোলমালটি বাধিয়েছে বাকিয়েভ-পরিবার। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তারা সংঘাতে উসকানি দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করেছে। আমাদের ধারণা, বাকিয়েভদের মাথায় আরও কিছু মতলব আছে এবং তারা দেশের উত্তরেও সংঘাত ছড়িয়ে দিতে চায়।তারা কি বিদেশ থেকে ভাড়াটে যোদ্ধা এনেছিল?বাকিয়েভ-পরিবারের লোকজন মনে হয় একটু বেশি ভূতের আর থ্রিলার ছবি দেখেছে। কারণ, বন্দুক বা বিস্ফোরকের চেয়ে বেশি মারাত্মক একটি গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে তারা। তারা যে নানা জায়গা থেকে যোদ্ধা ভাড়া করেছে, তা পরিষ্কার। কাউকে কাউকে আনা হয়েছে মস্কো থেকে। স্থানীয় অপরাধী চক্র তাদের সাহায্য করেছে।যুক্তরাষ্ট্র বাকিয়েভ-পরিবারের সঙ্গে অনেক ব্যবসা করেছে। তারা কি এ জন্য কিছুটা দায়ী হতে পারে?না। যুক্তরাষ্ট্রকে বাকিয়েভ-পরিবারের সঙ্গে একটা পর্যায় পর্যন্ত ঘনিষ্ঠ থাকতে হয়েছে, তবে তা হয়েছে মানাস বিমানঘাঁটি বজায় রাখার জন্য, যদিও ওই বিমানঘাঁটি থেকে আয় নিয়ে অনেক রহস্য আর কেলেঙ্কারি আছে। কিরগিজস্তানে এর উপস্থিতি নিয়েও প্রশ্ন আছে, তবে এ গোলযোগের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা একেবারেই ভুল হবে।রাশিয়ার ভূমিকা কী হওয়া উচিত?রাশিয়া জানে, এখানে অশান্তি বিভিন্ন সীমান্তে অসন্তোষের আগুন জ্বালিয়ে দিতে পারে। যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (ইংরেজি সংক্ষিপ্ত নাম সিএসটিও—মস্কোর নেতৃত্বাধীন একটি আঞ্চলিক নিরাপত্তা জোট) পক্ষ থেকে আমাদের সামরিক ও কারিগরি সাহায্যের ব্যাপারে আলোচনা চলছে। রাশিয়া গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমাদের নির্বাচন কমিশনকে বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করেছে। আমাদের শত্রুরা এ ভোট বানচালের চেষ্টা করছিল। সুতরাং এ ব্যাপারে রাশিয়ার সাহায্য খুবই গুরুত্বপূর্ণ।রাশিয়া কি শান্তিরক্ষী পাঠাবে?আমি মনে করি না রাশিয়া এভাবে জড়িত হতে চাইবে। আমরা এ পর্যন্ত বাইরের কারও সাহায্য ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। রাশিয়া সাহায্য করতে চেয়েছে এ জন্য ঈশ্বর তাদের মঙ্গল করুক। কিন্তু আমাদের মনে হচ্ছে শুধু রাশিয়া নয়, সিএসটিও দেশের সবাই আমাদের সাহায্য করতে আগ্রহী।সামরিক বা মানবিক সহায়তার ব্যাপারে কি আপনারা ন্যাটোর সঙ্গে আলোচনা করেছেন?না।আপনার কি মনে হয় কিরগিজস্তান সব সময় রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে থাকবে?আমরা সব সময়ই রাশিয়ার ওপর ভরসা করব। দেশের সবচেয়ে কঠিন সময়ে প্রথম যে কাজটা আমরা করেছি, তা হলো রাশিয়ার কাছে সাহায্য চাওয়া। নিউজউইক থেকে