আমরা সবাই আঠারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁওতাল নৃত্য পরিবেশন করেন ঢাকা ইমপিরিয়াল কলেজ বন্ধুসভার বন্ধুরা
সাঁওতাল নৃত্য পরিবেশন করেন ঢাকা ইমপিরিয়াল কলেজ বন্ধুসভার বন্ধুরা

১৯৯৮ সালের ১১ নভেম্বর বন্ধুসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বলছি বন্ধুসভার জন্মদিনের কথা। ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এ বছর ১৮তম জন্মোৎসবের আয়োজন করেছে ঢাকা মহানগর বন্ধুসভা। ১৭ নভেম্বর বিকেল সাড়ে চারটায় সংগঠনের সূচনা সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরই মঞ্চে নৃত্য পরিবেশন করেন ঢাকা ইমপিরিয়াল কলেজ বন্ধুসভার বন্ধুরা।
অনুষ্ঠানের মূল আয়োজনে ছিল বিভিন্ন বন্ধুসভার সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য পরিবেশন করেন সিআরপি বন্ধুসভার বন্ধু তুসি ও ময়ূরী। একক নৃত্য পরিবেশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার বন্ধু সোমা কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধু আলিফ। পুতুলনাচ পরিবেশন করেন ঢাকা মহানগরের বন্ধু পলক। গান পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধু ওহাব আবদুল্লাহ ও বৈশাখী ঘোষ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বন্ধু বাঁধন ও তাঁর দল, পল্লবী বন্ধুসভার তুহিন ও রিদম, সাতক্ষীরার বন্ধু স্বপ্না পাল, ঢাকা মহানগরের বন্ধু দেবলীনা সুর, কাকলি গোস্বামী, হৃদয় রায় ও অসীম রায় এবং ক্লোজআপ তারকা শাকিলা শুক্লা। দ্বৈত গান পরিবেশন করেন বুয়েটের ইমামা ও রানা, দ্বৈত আবৃত্তি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধু আশিক ও টুসি, দলীয় আবৃত্তি করেছেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধুরা। এ ছাড়া লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বন্ধুসভার আতিক পরিবেশন করেছেন আবৃত্তি। অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বন্ধু শায়ান। মূকাভিনয় ‘আজকের প্রেক্ষাপট’ পরিবেশন করেন মীর লোকমান ও তাঁর দল এবং পরিবেশিত হয় বুয়েট বন্ধুসভার নাটিকা ফেসবুক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূর, ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, ঢাকা মহানগরের বন্ধু চিকিৎসক ফারহানা মোবিন ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক ওমর ফারুক, তানভিন নাহার ও মোহতারিমা রহমান।