আমরা সবাই-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন আমরা সবাই-এর উদ্যোগে ১ জানুয়ারি ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে নগরের বহদ্দারহাট মোড়সংলগ্ন মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জাহেদ হোসেন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক দিদারুল আলম। প্রধান বক্তা ছিলেন শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদুল আলম।
বক্তব্য দেন জামাল উদ্দিন, আসিফুল ইসলাম, মো. আব্বাস চৌধুরী, আমিনুল ইসলাম, আবুল হাসেম, সেলিম চৌধুরী, খাইরুল বশর, জসিম চৌধুরী, ইমরান আহমেদ, কাজী মোহাম্মদ আলমগীর, জাকির হোসেন, জাহেদুল আলম, রাশেদুল আনোয়ার খান, দিদারুল আলম। বিজ্ঞপ্তি।