আমরা সুহৃদ নামে সামাজিক সংগঠনের অভিষেক অনুষ্ঠান সম্প্রতি আসকারদীঘির পাড়ের রামকৃষ্ণ মিশন লেনে সম্পন্ন হয়েছে। অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শক্তিনাথনন্দ মহারাজ।
শক্তিনাথনন্দ মহারাজ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সুহৃদ নামে যে সংগঠনটির জন্ম নিয়েছে, সেটি সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার আশাবাদ। সত্য ও ন্যায়ের পথে থেকে তারা সমাজকে আলোকিত করার চেষ্টা অব্যাহত রাখবে।’
আমরা সুহৃদের সভাপতি অলকেশ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিজয় কৃষ্ণ চৌধুরী ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ।
বক্তারা যেকোনো ধরনের হানাহানি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সুহৃদের সদস্যদের এগিয়ে আসার পরামর্শ দেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পান্টু লাল সাহা, মিথুন বড়ুয়া, বাবুল দেবরায়, চন্দন দে, রতন মজুমদার, সাধন দাশগুপ্ত, মিলন দে, তিমির বরণ দাশগুপ্ত, জয় প্রকাশ দত্ত, ভাস্কর চৌধুরী, পলাশ কানুনগো, দেবু দেবরায়, অঞ্জন দে, ধ্রুব জ্যোতি দে, ছোটন দাশ, পলাশ বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি।