আমরাও পারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক প্রযুক্তির প্রসারতা বাড়ার সঙ্গে সঙ্গে মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) কাজের ক্ষেত্র বেড়েছে অনেকখানি। আর ইন্টারনেটের কারণে আউটসোর্সিংয়ের কাজের ক্ষেত্রটাও এখন অনেক বড়।যখন একটি প্রতিষ্ঠান তার কোনো একটি কাজ অন্য কাউকে বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করিয়ে নেয় তখন তাকে আউটসোর্সিং বলে। তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই করে।তবে ব্যক্তিগতভাবেও এ কাজ করা যায়। আর তা করে বাংলাদেশের প্রচুর মুক্ত পেশাজীবী।সারা বিশ্বে আউটসোর্সিংয়ে বাংলাদেশের মুক্ত পেশাজীবীদের অবস্থান তৃতীয় স্থানে। অর্থাৎ ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে বাংলাদেশ এখন তিন নম্বরে রয়েছে।আমাদের দেশে এ রকম কয়েক শ মুক্ত পেশাজীবী রয়েছেন, যাঁরা নিয়মিতভাবে আউটসোর্সিংয়ের কাজগুলো করে যাচ্ছেন ইন্টারনেটে বসে।পড়াশোনার পাট চুকিয়ে কেউ সরাসরি করছেন এ কাজ আবার কেউ বা অন্যদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করছেন। ধীরে ধীরে চলতে থাকা এ কাজের স্বীকৃতিও মিলেছে।আউটসোর্সিংয়ে বাংলাদেশের সাফল্যসম্প্রতি আন্তর্জাতিক এক জরিপে দেখা গেছে, মুক্ত পেশাজীবীদের কাজের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেভারত ও ফিলিপাইন। আউটসোর্সিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট ওডেস্ক করপোরেশনের এক জরিপে সবচেয়ে বেশি আউটসোর্সিং কাজ করা সেরা ১০টি শহরের তালিকা প্রকাশ করে। যার মধ্যে উল্লেখযোগ্যভাবে আসে ঢাকার নাম। নানা ধরনের প্রতিবন্ধকতা জয় করেও দেশীয় তরুণরা করে যাচ্ছেন মুক্ত পেশার কাজ। তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, পাকিস্তান, রাশিয়া, কানাডা, চীন ও যুক্তরাজ্যের নাম। জরিপের ফলাফলে বলা হয়, যুক্তরাজ্য কিংবা চীন অন্যান্য দিকে এগিয়ে গেলে ইন্টারনেটের মুক্ত পেশাজীবীদের কাজের ক্ষেত্রটিতে দেশগুলো পিছিয়ে রয়েছে।এ ব্যাপারটি আমাদের জন্য উৎসাহজনক। এতে করে যেমন আন্তর্জাতিক মানের কাজ শেখা যাচ্ছে, তেমনি এ খাতে দেশেরও পরিচিতি বাড়ছে, বললেন আপলোড ইওর সিস্টেমসের প্রধান নির্বাহী ও বেসিসের কোষাধ্যক্ষ ফারহানা এ রহমান। ওডেস্কের এ জরিপে আরও বলা হয়, বর্তমানে সারা বিশ্বে পাঁচ লাখেরও বেশিমুক্ত পেশাজীবী কাজ করছেন এবং গত কয়েক মাসে এ কাজে আয়ের পরিমাণ প্রায় ৭০ লাখ ১০ ডলার। যেখানে বাংলাদেশের মুক্ত পেশাজীবীদের একটি অংশ রয়েছে। কাজের এ স্বীকৃতিটা আমাদের জন্য অনেক ভালো, বললেন মুক্ত পেশায় যুক্ত সফটওয়্যার প্রকৌশলী তামিম শাহরিয়ার। তিনি জানান, আমাদের দেশে ডেটা এন্ট্রির কাজটি খুব সহজে করা যায়। এ কাজে তেমন কোনো কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় কম খরচে আমাদের দেশে এ কাজটি করা যায়। এদিক দিয়ে এগিয়ে আছি আমরা।কাজের বড় ক্ষেত্রইন্টারনেটের মাধ্যমে যে কাজটি বিশ্বের অনেক দেশেই মুক্ত পেশাজীবীদের কাছে জনপ্রিয় তা হচ্ছে আউটসোর্সিং। মুক্ত পেশাজীবী হচ্ছেন এমন একজন ব্যক্তি, যিনি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন। এ ক্ষেত্রে কাজের ধরন নির্ধারণের স্বাধীনতা যেমন রয়েছে তেমনি নিজের ইচ্ছেমতো কাজ করার সুযোগও রয়েছে। ইন্টারনেটের কল্যাণে মুক্ত পেশাজীবীদের কার্যক্রমগুলোও এখন একটি নির্দিষ্ট স্থানের সঙ্গেও সম্পর্কযুক্ত নয়। কম্পিউটার আর ইন্টারনেট সংযোগের মাধ্যমে মুক্ত পেশার কাজগুলো সহজে করা যায়। এ তালিকার কাজগুলোর মধ্যে রয়েছে ওয়েবসাইট তৈরি, ত্রিমাত্রিক অ্যানিমেশন, ছবি সম্পাদনা, ডেটা এন্ট্রি বা কেবল লেখালেখি করা। মুক্ত পেশাজীবী জাকারিয়া চৌধুরী বলেন, সহজ কাজগুলোর মধ্যে ডেটা এন্ট্রি ছাড়াও বিভিন্ন বিষয়ে ফিচার লেখার বিষয়টিও আউটসোর্সিংয়ের সঙ্গে জড়িত। এ কাজে বড় একটি সুবিধা হচ্ছে এ কাজটি এককভাবে যেমনি করা যায় তেমনি প্রতিষ্ঠানিকভাবেও করা সম্ভব। ইন্টারনেটে মূলত তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, যার মধ্যে ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, কারিগরি সেবা ইত্যাদি অন্যতম। আমাদের দেশে আউটসোর্সিংআমাদের দেশের তরুণরা অনেক দিন ধরেই করে যাচ্ছে আউটসোর্সিংর কাজ। ইন্টারনেটে অনেক জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে, যেগুলো এই কাজের সুযোগ সৃষ্টি করে দেয়। এসব সাইটকে বলা হয় মুক্ত পেশাজীবীদের বাজার। বাংলাদেশ তৃতীয় স্থানে যাওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ডেটা এন্ট্রি। এ ছাড়া ইন্টারনেটে ডেটা এন্ট্রি, প্রোগ্রামিং, ওয়েবসাইট তৈরি, ডেটাবেইস, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, গেমস তৈরি, প্রকল্প ব্যবস্থাপনা, সফটওয়্যার পরীক্ষণ কাজ হয়ে থাকে। তবে শুধু এসবই নয়, অনুবাদের কাজও রয়েছে ইন্টারনেটে। তাই এসব কাজের জন্য কম্পিউটার বিজ্ঞানের শিক্ষা থাকা বাধ্যতামূলক নয়। যে বিষয়টা ভালো পারেন তিনি সেই বিষয়েও ইন্টারনেট থেকে আউটসোর্সিংয়ের কাজ পেতে পারেন।রয়েছে অপার সম্ভাবনাকোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা ছাড়াই ডেটা এন্ট্রির মতো কাজগুলোর মাধ্যমে মুক্ত পেশাজীবীদের তালিকায় যুক্ত হওয়া যায়। পড়াশোনার পাশাপাশিও সহজে এ কাজটি সম্ভব হওয়ায় অনেকেরই যুক্ত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। প্রতিদিন ইন্টারনেটে কাজের পরিমাণ বাড়ছে। সাধারণত নিলামের (বিড) মাধ্যমে কাজ করে থাকেন মুক্ত পেশাজীবীরা। যাঁরা ভালোভাবে কাজ করতে পারেন, তাঁরাই এ খাতে কাজ করতে পারেন সহজে। বড় ধরনের কাজ ছাড়াও ছোট ছোট পাঁচ থেকে ৩০ মিনিটের ডেটা এন্ট্রির কাজও করা যায় ইন্টারনেটে। আবার রয়েছে ওয়েব টেমপ্লেটের সাইট। যেখানে একটি ওয়েবসাইটের টেমপ্লেট তৈরি করে রাখলে তা অনেকবার বিক্রি হওয়ার সুযোগ রয়েছে এবং এতে আয়ের পরিমাণও ভালো। এ ছাড়া ভালো কাজের জন্য রয়েছে রেটিং ব্যবস্থা, যা কাজের মাধ্যমে সমৃদ্ধ হতে থাকে এবং ধীরে ধীরে বাড়তে থাকে কাজের পরিমাণ।যেভাবে শুরু করবেনমুক্ত পেশাজীবীদের কাজের বেশকিছু ওয়েবসাইট রয়েছে। যেসব সাইটের মাধ্যমে কাজ পাওয়া যায়। কাজ শুরুর ব্যাপারে জাকারিয়া চৌধুরী জানান, যেসব ওয়েবসাইটে কাজ পাওয়া যায় সেগুলোতে শুরুতে নিবন্ধনের সময় ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ই-মেইল ইত্যাদির পাশাপাশি কোনো কাজে পারদর্শিতা থাকলে তা উল্লেখ করা উচিত। এ ছাড়া অভিজ্ঞতা থাকলে তা যোগ করলে ভালো। সফলভাবে নিবন্ধনের পর প্রথমেই বিড করার প্রয়োজন নেই। ভালোভাবে ওয়েবসাইটটি দেখে কাজ শুরু করা উচিত। অবশ্যই ভালোভাবে নিয়মগুলো পড়ে নিতে হবে এবং শুরুতে ধৈর্যসহকারে বিড করতে হবে। ভালোভাবে কাজ করতে পারলে পরে এগিয়ে যাওয়া সহজ হবে।কাজের প্রয়োজনে সেবামুক্ত পেশাজীবীদের কাজের ক্ষেত্র বাড়ার পাশাপাশি অনেকেই এগিয়ে এসেছেন এসব কাজে সহায়তা করতে। বিভিন্ন দেশের মুক্ত পেশাজীবীদের অভিজ্ঞতা এবং এ পেশা নিয়ে আলোচনার সুবিধার্থে আমাদের দেশের কয়েকজন সফল মুক্ত পেশাজীবীর উদ্যোগে চালু হয়েছে ফ্রিল্যান্সফেস্ট (www.freelancefest.com) নামের একটি ফোরাম। এ ছাড়া বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) রয়েছে মুক্ত পেশাজীবীদের জন্য গ্রুপ (http://groups.google.com/group/bdosn_outsourcing) যেখানেও নানা ধরনের সহযোগিতা পাওয়া যাবে। পাশাপাশি মুক্ত পেশাসংক্রান্ত বিভিন্ন ধরনের খবর পাওয়া যাবে (www.freelancerstory.blogspot.com) ঠিকানার ওয়েবসাইটে। আপনিও হতে পারেন একজনবর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে মুক্ত পেশা হতে পারে অর্থনৈতিক মুক্তির উপায়। তবে লক্ষ রাখতে হবে প্রাথমিক অবস্থায় অনলাইনে কাজ পাওয়াটা সহজ নয়। প্রয়োজন ধৈর্য ও পরিশ্রম করার মানসিকতা। কারণ, এখানে বিভিন্ন দেশের দক্ষ মুক্ত পেশাজীবীদের সঙ্গে প্রতিযোগিতা করে কাজ আনতে হবে, জানালেন জাকারিয়া চৌধুরী। তাই এ পেশা যাঁরা শুরু করতে চান, তাঁদের হতে হবে আত্মবিশ্বাসী, প্রত্যয়ী ও সমসাময়িক তথ্যপ্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল। কাজ পাওয়া যায় এমন কয়েকটি ওয়েবসাইটগেট-এ-ফ্রিল্যান্সার (www.getafreelancer.com)স্ক্রিপ্টল্যান্স (www.scriptlance.com)রেন্ট-এ-কোডার (www.rentacoder.com)ওডেস্ক (www.odesk.com)মাইক্রোওয়ার্কাস (www.microworkers.com)ই-ল্যান্স (www.elance.com)গ্রাফিক রিভার (www.graphicriver.net)৯৯ ডিজাইন (www.99designs.com)মোচিমিডিয়া (www.mochimedia.com)এনভাটো (www.envato.com)