আমরাও পারি
বাংলাদেশের নানা প্রান্তে রয়েছে অপার সুন্দর সব জায়গা। প্রাকৃতিক স্থান ছাড়াও দেশে আছে ঐতিহ্যবাহী ও আধুনিক স্থাপত্য।পর্যটনের জন্য তাই বাংলাদেশ অনেকের কাছেই বেশ আকর্ষণীয়। বাংলাদেশের এমন সব সুন্দর জায়গা ক্যামেরাবন্দী করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কাজ করে যাচ্ছেন অনেকেই। এর মধ্যে কিছুটা ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন দুই শিক্ষার্থী। বাংলাদেশের পর্যটনকে আরও উন্নতভাবে বিশ্বে পরিচয় করিয়ে দিতে এই দুই তরুণ ছবিকে বিশেষভাবে উপস্থাপন করতে শুরু করেন এক উদ্যোগ। শুধু ছবি তুলেই নয়, ছবিকে চারপাশ থেকে দেখার বিশেষ পদ্ধতি ৩৬০ ডিগ্রি প্যানোরোমাভিত্তিক ছবির একটি ওয়েবসাইটও তৈরি করেছেন তাঁরা। বিশ্বের অনেক স্থানের ছবির এমন ৩৬০ ডিগ্রি প্যানারমিক রূপ দেখা যায়। তবে বাংলাদেশের ছবি এই শিক্ষার্থী এ কায়দায়তৈরি করছেন নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকেই। এই দুই তরুণের উদ্যোগই হলো বাংলাদেশ ৩৬০ (www.bangladesh360.net)।যেভাবে শুরু মূলত ছবির মাধ্যমে পর্যটন এলাকা বা আকর্ষণীয় স্থানগুলোকে দেখার বিশেষ উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী ফারসিদ রায়হান ও মুন্তাকিম সাদক। ফারসিদ পড়েন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে।আর কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে পড়েন মুন্তাকিম। গল্পটা ছবি তোলা থেকেই শুরু। ২০০৬ সালে ছবি তোলার প্রতি আগ্রহী হয়ে ওঠেন ফারসিদ। ২০১০ সালে একটি ডিএসএলআর (ডিজিটাল সিঙ্গেল-লেন্স রিফ্লেক্স) ক্যামেরা কেনেন। তার পর থেকে যখনই সুযোগ পান সঙ্গী থাকে ক্যামেরা। ‘একটা সময় মাথায় এল, বাংলাদেশে এমন সৌন্দর্য কীভাবে ছবির মাধ্যমে তুলে ধরা যায়? তবে এ কাজটি কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করার চিন্তা থেকেই যাত্রা শুরু বাংলাদেশ৩৬০ ডট নেটের’—বললেন ফারসিদ রায়হান। এমন চিন্তা থেকেই ছবিগুলোকে প্যানারোমিক করার বিষয়টি মাথায় আসে। এর আগে এমন বেশ কয়েকটি প্যানারোমিক ছবি তুলে ফেসবুকে প্রকাশ করেন ফারসিদ। সেখান থেকেও বন্ধুদের উৎসাহ পান তিনি।একসঙ্গে চারপাশপ্যানোরোমিক ছবি দেখানোর একটি ইন্টার-অ্যাকটিভ পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে যেকোনো একটি জায়গা সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা পাওয়া সম্ভব এবং জায়গাটির চারপাশ পুরো দেখা যাবে। ওই জায়গাটি দেখার পুরো নিয়ন্ত্রণই থাকে ব্যবহারকারীর হাতে। অর্থাৎ একজন ব্যবহারকারী ওয়েবসাইটে গিয়ে মাউসের সাহায্যে নির্দিষ্ট জায়গাটির চারপাশ ঘুরে ঘুরে দেখতে পারবেন।এতে করে ওই ছবি কিংবা জায়গাটি দেখার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পাওয়া সম্ভব। যেভাবে করা হলো‘৩৬০ ডিগ্রি প্যানোরোমিক ছবি তৈরির কাজটি সাধারণত দুটি কাজের সমন্বয়ে করা হয়’—বললেন ফারসিদ। জানালেন, সঠিকভাবে ছবিগুলো তোলা এবং ছবিগুলো নির্ভুলভাবে কম্পিউটারে জোড়া লাগাতে হয়। ছবি তোলার জন্য উন্নত ফিশআই লেন্স ব্যবহার করেছি।প্যানোরোমিক ছবি তোলা হয় একটি প্যানোরোমা হেডের ওপর ক্যামেরা বসিয়ে। এভাবে চারপাশের ছবি তোলা যায়। তবে এটির দাম বেশি হওয়ায় নিজেরাই কাঠ ব্যবহার করে প্যানোরোমা হেড বানিয়েছি—জানালেন মুন্তাকিম সাদিক। ছবি তোলা শেষে পরের কাজটি অর্থাৎ ছবি জোড়া লাগানোর কাজটি করা হয়েছে ফটোশপ, প্যানো টুভিআর ইত্যাদি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে। তবে এ ক্ষেত্রে পেশাদার মানের প্যানোরোমিক হেড ব্যবহার না করার ফলে ছবি জোড়া লাগাতে বেশ বেগ পেতে হয়েছে ফারসিদ ও মুন্তাকিমকে। ছবি তোলা এবং জোড়া লাগানোর পর ওয়েবসাইটে তোলা এবং বাকি কাজটুকু করেছেন মুন্তাকিম। জানালেন, ওয়েবসাইট প্রোগ্রামিং ভাষা পিএইচপি দিয়ে তৈরি ওয়েবসাইটের ফ্রেমওয়ার্ক করা হয়েছে। আর ভিজ্যুয়াল ভিউর জন্য টুইটার বুটস্টেপ সিএসএস ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছি। দুজনের মধ্যে ছবি তোলার কাজটা করেন ফারসিদ আর সেটিকে প্যানারোমিক করে তোলেন মুন্তাকিম। ছবি তোলার জন্য ক্যাননের ৫৫০ ডি ক্যামেরা ব্যবহার করেন তাঁরা। ঢাকায় ফিশআই লেন্সের দাম বেশিহওয়ায় যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজার টাকায় একটা লেন্স কিনে এনেছেন। সেটা ব্যবহার করা হয় এসব ছবি তুলতে। ভবিষ্যৎ পরিকল্পনাশুরুর কাজটা শখে শুরু করলেও এখন বাংলাদেশ ৩৬০ ডট নেটকে নিয়ে আরও এগিয়ে যেতে চান দুই হবু প্রকৌশলী। ‘আমার খুব ইচ্ছে এ উদ্যোগের মাধ্যমে আগ্রহীদের “ভার্চুয়াল ট্যুর” দেওয়া’—বললেন ফারসিদ। ইন্টারনেটে এ ওয়েবসাইটের মাধ্যমেই দেশের বিভিন্ন এলাকায় ভার্চুয়াল ভ্রমণ করা যাবে। এ ছাড়া যাঁরা ৩৬০ ডিগ্রি ছবির নানা বিষয় জানতে চান, তাঁদের জন্য কিছু টিউটোরিয়ালও দেওয়া হবে এ সাইটে। যাতে করে নতুন কেউ চাইলে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারেন।