আমাদের কাজে মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, সরকার দরিদ্র বিমোচনে একনিষ্ঠভাবে কাজ করছে। আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে চাই। সে লক্ষ্যে কাজ করছি। তবে আমাদের কাজে মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে।
গত ২৯ জানুয়ারি কক্সবাজার সৈকতের একটি হোটেলের সম্মেলনকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে যুক্ত দরিদ্র ও মেধাবী এসএসসি পাস শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। ভূমিকা রাখতে হবে মানুষের অধিকার রক্ষায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন, জেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালেহ উদ্দিন ও বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি-কক্সবাজার-এর পরিচালনা পরিষদের সভাপতি সোমেশ্বর চক্রবর্তী। সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার। কোস্ট ট্রাস্টের কর্মকর্তা মকবুল আহমেদের সঞ্চালনায় এ সভায় ৩৪ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে কোস্ট কর্তৃক পরিচালিত শিক্ষা কার্যক্রমের (মক্তবভিত্তিক প্রাক্-প্রাথমিক শিক্ষা এবং কিশোরী ক্ষমতায়ন কার্যক্রম) ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।
ইস্তাম্বুুলের তোপকাপি জাদুঘরের শেষ প্রান্ত। এখানে মারমারা সাগরের আরেক রূপ। তোপকাপি প্রাসাদের এই দিকটায় িবকেলের সময়টা কাটাতেন সুলতানরা। দারুণ জায়গা। পাশে গোলাপের বাগান। মারমারার নীল জলরাশি। মন জুড়িয়ে যায়।