আমাদের গর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ফারাজ
ফারাজ
আজ আন্তর্জাতিক বন্ধু দিবস। গত সংখ্যায় আহ্বান করা হয়েছিল পাঠক ফিচার ‘বন্ধু বন্ধুর জন্য’। ঘোষণায়, বন্ধুর জন্য ফারাজ আইয়াজ হোসেনের প্রাণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। পাঠকদের অসংখ্য লেখা আমরা পেয়েছি। বাছাই করা কিছু লেখা নিয়ে আজকের বন্ধুসভা পাতা। আজ বন্ধু দিবসে বন্ধুসভার পাতাটি উৎসর্গ করা হলো পয়লা জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত ফারাজ আইয়াজ হোসেনকে।

বাঙালি বন্ধুপ্রেমিক জািত। বাঙালি চির আবেগময়। বাংলাদেশ গর্বিত রাষ্ট্র। আমাদের দেশ নিয়ে কবিতা, গল্প কিংবা গানের অভাব নেই। এ দেশের মানুষের মানবতাবাদী মনোভাব আর কোনো দেশে খুঁজে পাওয়া যায় না। মানুষে মানুষে এত প্রেম-ভালোবাসা বিশ্বের আর কোথাও নেই। শিকড় ছাড়া যেমন গাছ বাড়ে না, বন্ধু ছাড়াও এদেশবাসীর জীবন এগোয় না। কবি গেয়েছিলেন, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।’ সত্যিই এমন দেশ আর নেই। বন্ধুর প্রতি এত মহব্বত আর কোথায় আছে? ফারাজকে সুযোগ দেওয়া হয়েছিল বেরিয়ে যাওয়ার। কিন্তু বাঙালির আছে নিজস্ব বৈশিষ্ট্য। আমরা পড়েছিলাম, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। সেটা শুধু গল্পে নয়। ফারাজ সেটা প্রমাণ করে দিয়েছে। গোটা বিশ্বে বাংলাদেশকে আরও বন্ধুপ্রেমিক জািত হিসেবে পরিচিত করেছে ফারাজ। আমাদের বন্ধু, জীবনের সেরা অবলম্বন। বাঙালিরা কি পারেনি?

ভাষার জন্য জীবন দিয়েছে, দেশের জন্য প্রাণ আর বন্ধুর জন্য নিজের আত্মদান। এসবই তো বাঙালির গর্ব। ফারাজ আমাদের গৌরব, আমাদের ভালোবাসা। বাংলাদেশ যখন চিন্তিত এ দেশ থেকে জঙ্গি উৎপত্তি হচ্ছে, তখন আমরা গর্ব করে বলতে পারি, এ দেশ থেকে ফারাজের মতো আত্মদানকারী ব্যক্তিত্ব জন্ম নিচ্ছে। আমাদের গর্ব আরও বৃদ্ধি পাচ্ছে, আমরা সত্যিই বলতে পারি, ফারাজই আমাদের অহংকার।

রংপুর জিলা স্কুল, রংপুর