আমাদের নৌভ্রমণ
সময় নির্ধারিত। দুপুর দেড়টা। সবাই থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে, তারপর শুরু হবে নবজোয়ারের উল্লাসে যাত্রা। হ্যাঁ বন্ধুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নৌভ্রমণের কথা বলছি। ২ সেপ্টেম্বর তারা আয়োজন করেছিল নৌভ্রমণের। সাভার উপজেলার নয়ারহাটে বন্ধুসভার দুই বন্ধুর বাড়িতে দুপুরের খাবারের পর জমে ওঠে আড্ডা।
এরপর তাঁরা যান নৌভ্রমণে। বিকেলে বংশী নদীতে নয়ারহাট ঘাট থেকে নৌকায় যাত্রা করেন জাবি বন্ধুসভার বন্ধু তনিউর, সুমি, জনি, মৌসুমী, ফয়সাল, সম্পা, রাশা, রায়হান, মেহেদী, সুমী (২), আরিফ, মুন্না ও শিশির।
সন্ধ্যা ঘনিয়ে আসে। আকাশে জেগে ওঠা একফালি চাঁদও যেন স্বাগত জানায় সব বন্ধুকে। সবাই যেন ভুলে যান বাড়ি ফেরার কথা। প্রকৃতির বাস্তবতায় সেটা আর হয়ে উঠল না। নৌকার মধ্যে চলতে থাকে মজার সব অনুষ্ঠান, হাসি, উল্লাস, জীবনের জয়গান। বন্ধুদের চোখেমুখে লেগে থাকে উল্লাসের ছোঁয়া। গাড়িতে বসে প্রত্যেকেই যেন ভাবতে থাকেন, এমন সুখের ভ্রমণ আর কি আসবে?