আমাদের পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নার্চারের ঠিক উল্টো দিকেই সরু রাস্তা চলে গেছে একটি ছোট্ট ভবনের দিকে। এই ভবনই হচ্ছে ‘আমাদের পাঠশালা’। পাশের বস্তির শিশু আর নার্চারে আসা রোগীর সন্তানদের পড়ানো হয় এখানে। এই পাঠশালার শিক্ষার্থীদের বই-খাতা, কোচিং থেকে শুরু করে খাবার পর্যন্ত সরবরাহের ব্যবস্থা করেন নাসরিন বাকী। একবার কোনো একটি টিভি চ্যানেলে দেখানো হয়েছিল, এক নারীর স্বামী মারা যাওয়ার পর তাঁর গ্যারেজে দুস্থ শিশুদের জন্য তিনি একটি স্কুল চালু করেছিলেন। শিক্ষার্থীদের উন্নত পড়াশোনা নিশ্চিত করতে তাঁর সব জায়গাজমি বিক্রি করে দিয়েছিলেন। টেলিভিশনে দেখানো এই কাহিনিই দরিদ্রদের জন্য স্কুল প্রতিষ্ঠায় উৎসাহ জুগিয়েছিল নাসরিন বাকীর মনে। তাই তো সামনে-পেছনে না ভেবে ২০০৫ সালে নাসরিন বাকীর তত্ত্বাবধানে পথচলা শুরু করে ‘আমাদের পাঠশালা’। বর্তমানে সম্পূর্ণ অবৈতনিক এ পাঠশালায় ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ‘এই শিক্ষাপ্রতিষ্ঠানকে কীভাবে শিশুদের কাছে গ্রহণযোগ্য করে তুলব, তা-ই ভাবছিলাম। যখন এই শিশুদের দেখি, তখন আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। কত প্রাচুর্যের মধ্যে আমরা বড় হয়েছি। আমাদের সন্তানেরা যে সুযোগ-সুবিধা পাচ্ছে, তার ছিটেফোঁটাও যদি ওদের দিতে পারি, তাহলে ওরাও আলোকিত মানুষ হয়ে উঠবে।’ বলছিলেন নাসরিন বাকী।নাসরিন বাকীর যমজ দুই ছেলে ইয়ামিন আর ইয়াসির সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেছেন। মাঝে এক বছরের কোর্স করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও। নাসরিন বাকী ইচ্ছা, শুধু দুজন ইয়ামিন-ইয়াসির নন, আরও অসংখ্য ইয়ামিন-ইয়াসির চান তিনি। আর যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, তাহলে আমাদের পাঠশালার শিক্ষার্থীরাই একদিন ইয়ামিন-ইয়াসির হবে—এ বিশ্বাস মনেপ্রাণে ধারণ করেন তিনি। সবার সাহায্য-সহযোগিতা পেলে আমাদের পাঠশালাকে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে চান তিনি।এবারই প্রথম আমাদের পাঠশালা থেকে ছয়জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে দুজন প্রথম বিভাগ আর চারজন দ্বিতীয় বিভাগে পাস করেছে। পরীক্ষার আগে ওই ছয় শিক্ষার্থীকে নিজের গাড়িতে করে অনেক দূরে নিয়ে কোচিং করিয়েছেন তিনি। আমাদের পাঠশালার সাফল্যের কারণে এবারই প্রথম শিক্ষার্থীদের সরকার থেকে বই দেওয়া হয়েছে।নার্চার চালানোর পাশাপাশি আমাদের পাঠশালার ১২০ জন শিক্ষার্থীর বই-খাতার খরচ, টিফিনসহ ১০ জন শিক্ষকের বেতন দিতে বেশ কষ্ট হয় নাসরিন বাকীর। তার পরও স্বপ্ন দেখেন তিনি, ‘আমি জানি না ওদের প্রত্যাশা পূরণ করতে পারব কি না! কিন্তু ওদের মাঝপথে ছেড়ে আসতে আমার বিবেক কখনোই সায় দেবে না। আমার বিশ্বাস, যদি কেউ এগিয়ে না-ও আসে, তাহলে যে করেই হোক, ওদের স্বপ্ন আমি পূরণ করবই।’নিজের অসামান্য মায়ামাধুর্য দিয়ে তিনি ছুঁয়ে দিয়েছেন অসংখ্য পঙ্গু মানুষ থেকে শুরু করে দুস্থ নিষ্পাপ শিশুদের আত্মা। সেসব মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলছেন প্রতিনিয়ত।