আমাদের প্রচেষ্টার ওয়েবসাইট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সংগঠন আমাদের প্রচেষ্টার ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহমুদ ইবনে শরিয়তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদুল আলম ও দেবরাজ দাশগুপ্ত। অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান ছিলেন আশফাকুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির কো-চেয়ারম্যান একরামুল হক, সালাহ উদ্দিন, জিয়াউল হক, মো. শহীদ, মোজাম্মেল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।