সম্প্রতি পরিবারের সবাইকে নিয়ে ভারত ঘুরে গেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁদের এই সফরে সবার বিশেষ নজর ছিল হ্যাড্রিয়েন গ্রেগোয়েরের ওপর। ট্রুডোর এই কনিষ্ঠ পুত্র যেখানেই গেছে, ঘুরেছে নিজের মতো করে। গুরুত্বপূর্ণ স্থানেও শিশুসুলভ আচরণই করেছে সে। ঠিক একই ঘটনা আমাদের পরিবারের ছোট সদস্যরা করলে কী হতো, ভাবুন একবার! কিংবা চোখের সামনে ঘটলে কী মন্তব্য শোনা যেত? ভেবেছেন মাহফুজ রহমান, এঁকেছেন নাইমুর রহমান

পোলাডারে দেখছেন? পুরাই ইঁচড়েপাকা।
হ, বাপ-মা-ও বা কেমন! কিছু কয়ও না।

দেখছেন ভাবি, ছেলেটার ভাব কত! ভারতের প্রধানমন্ত্রী আদর করছেন, আর সে পাত্তাই দিচ্ছে না!
আমার ছেলে হলে কষে চড় লাগাতাম।

আহারে, ছেলেটার মনে হয় খুব ঘুম পেয়েছে, এখানেই কেমন শুয়ে পড়ল।
মা-টার কোনো খেয়াল আছে বলে তো মনে হয় না।

পোলায় করতাছে কী, দেখছেন! অনুভূতিতে বড় আঘাত পাইলাম।
পারিবারিক শিক্ষা না পাইলে যা হয় আরকি!