আমাদের শুভ রায়ের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনের ৫৬৮তম সংখ্যায় ‘কৃত্রিম কিডনি আমাদের শুভ রায়ের কীর্তি’ পড়লাম। বাঙালি বিজ্ঞানী চট্টগ্রামের ছেলে শুভ রায় কৃত্রিম কিডনি তৈরি করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন। লেখাটি পড়েই জানতে পারলাম, শুভ রায় ও তাঁর গবেষণা দলের উদ্ভাবিত কিডনি ইতিমধ্যে প্রাণীর দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে মানবদেহে পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। শুভ রায়ের গবেষণা, কর্মময় জীবন ও ব্যক্তিগত জীবন সুন্দরভাবে তুলে ধরার জন্য লেখক নাসির উদ্দিন হায়দারকে আন্তরিক ধন্যবাদ। কিঙ্কর আহ্সানের ‘তাহাদের জন্য ভালোবাসা’ লেখাটি ছিল উপভোগ্য। ‘নিউইয়র্কে বাঙালির আড্ডা’, ‘বালু ভাস্কর্য’ পড়ে মজা পেয়েছি। ঘর মন জানালা বিভাগের লেখাগুলো ভালো হয়েছে। তবে বিভাগটি দুই পৃষ্ঠা হলে ভালো হতো।মো. আরিফুজ্জামানপূবালী আবাসিক এলাকাদক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা।