আমাদের স্কাউট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন আমি অতটা ভালো করে বুঝতামই না যে স্কাউটিং জিনিসটা কী? একদিন আমরা ৬২ জন স্কাউটিং করছি। স্যার আমাদের ভালোভাবে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করে বললেন, সবার মধ্যে আমি সবচেয়ে ভালো করেছি। সেদিন আমার খুব গর্ববোধ হয়েছিল, খুব খুশিও হয়েছিলাম। আমার স্কাউটিং-জীবনে এটি একটি স্মরণীয় ঘটনা।স্কাউট দলের আসল উদ্দেশ্য সেবা। স্কাউট দল স্কুলের শিক্ষা, শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতাকে বজায় রাখার চেষ্টা করে। স্কুলে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও সহায়তা করে। এ ছাড়া আমাদের আরেকটি স্থান রয়েছে ‘পাখিঘর’, যা তৈরি করতে স্কাউটদের ভূমিকা রয়েছে। আমাদের স্কাউটিংয়ের ক্লাস হয় ছুটির পরে, অথবা টিফিনের সময়।এ সময় আমরা অনেক মজা করি। এর পর আমরা পুরো স্কুল প্রাঙ্গণে দলবেঁধে ঘুরি এবং কোনো জায়গা অপরিষ্কার থাকলে তা পরিষ্কার করি। কোনো একটি গাছ উপড়ে গেলে তা উঠিয়ে সেই জায়গায় চারটি গাছ লাগাই। মাঝেমধ্যে শ্রেণীকক্ষ ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করার দায়িত্বও আমাদের ওপর পড়ে। আমরা মনোযোগসহকারে সবাই কাজগুলো করে থাকি।স্কাউটিং করার ফলে আমার জীবনে অনেক শৃঙ্খলা এসেছে, এসেছে নিয়মানুবর্তিতা আর কাজকে সম্মান-শ্রদ্ধা করার মনোভাব। স্কাউটিং দলে কাউকে কখনো আঘাত করা হয় না। সবাইকে প্রীতি, ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে স্কাউটিংয়ের শিক্ষা দেওয়া হয়। আমাদের মধ্যে যে সবচেয়ে ভালো স্কাউটিং করতে পারে এবং প্রতিদিন স্কাউটিং বিষয়ের পড়া স্যারদের দিতে পারে, তাকে পুরস্কৃত করা হয়। মাঝেমধ্যে স্যারদের অনুপস্থিতিতে আমাদের সিনিয়র ভাইয়েরা স্কাউটিং করান। বড় ভাইয়েরা তাঁদের মজার মজার ঘটনা বা স্মৃতি আমাদের বলে থাকেন। আমাদের কিছুদিন পর ক্যাম্পের স্কাউটিং জীবন কাটাতে হবে। জানি না, মা-বাবা, ভাইয়াকে ছেড়ে ক্যাম্পে থাকতে পারব কি না। আবার মনে হয়, ক্যাম্পে গেলে খুবই আনন্দ হবে।তাহজিব সেলিম আহমেদশিক্ষার্থী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।