আমান ফিডের উদ্যোগে খামারিদের কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমান পোলট্রি ফিডের উদ্যোগে কক্সবাজারের একটি হোটেলে খামারিদের দুই দিনব্যাপী কর্মশালা গত শুক্রবার শেষ হয়। চট্টগ্রাম উত্তর জেলা পোলট্রি ব্যবসায়ী সমিতি এটির আয়োজন করে। কর্মশালায় উত্তর চট্টগ্রামের প্রায় ৫০০ খামারি অংশ নেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন আমান গ্রুপের পরিচালক তরিকুল ইসলাম, উপদেষ্টা কে এম সাজ্জাদুর রহমান, আমান ফিডের এজিএম হুমায়ুন কবির, আমান ফিডের ডিলার আলিফ পোলট্রির জামাল উদ্দিন, প্রগতি পোলট্রির গাজী শফিউল আজম, বেতবুনিয়া পোলট্রির তমিজ উদ্দিন প্রমুখ। কর্মশালায় খামারিদের প্রশিক্ষণ দেন আমান ফিডের প্রধান বিপণন কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। বিজ্ঞপ্তি