আমানত ছফা বদরুন্নেসা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশ উপজেলার আমানত ছফা বদরুন্নেসা মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ৮ মার্চ অধ্যক্ষ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও শিক্ষক প্রতিনিধি খায়রুজ্জামান। বক্তব্য দেন সুজিত ঘোষ, রমিজ আহমদ, ছাত্রীদের পক্ষে আসমা আকতার ও হেনা আকতার। প্রধান অতিথি শিক্ষার্থীদের উচ্চশিক্ষিত হয়ে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানান। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।