আমার আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ফেরা অনেক আনন্দের হয়তো। এটা বেশ আগেকার কথা। আমার দাদির চাচাতো ভাইসহ তার পরিবার, রোজার ঈদ উদ্‌যাপন করার জন্য বাড়িতে ফিরতে ছিল। কিন্তু চন্দ্রদীঘলিয়া পৌঁছালে গাড়িটিকে ধাক্কা মেরে চলে যায় একটি বাস। আমার দাদির ভাই হসপিটালে নিতে নিতে মারা যায়। আর ওই দাদার ছেলে কোমাতে থাকে তিন মাস পর্যন্ত। দাদার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হন। পরিবারের অন্য সবাইও আহত হন।

ভাবতে অবাক লাগে, দাদা জাকাতের জন্য ১৫০টি কাপড় আর ৫০টি লুঙ্গি কিনেছিল। তা লুট করে নিয়েছিল মানুষ। ব্যাগে রাখা টাকা, গয়না এমনকি গায়ের গয়নাগুলো লুটে নিয়েছিল। কিন্তু তাদের হসপিটালে পর্যন্ত কেউ নিয়ে যায়নি। ধিক্কার এসব হৃদয়হীন মানুষদের। এ রকম বাড়ি ফেরা আমি এবং আমার পরিবার চাই না।