আমার আর একটি কথা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী কাইয়ুম চৌধুরী
শিল্পী কাইয়ুম চৌধুরী
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। শিল্পী কাইয়ুম চৌধুরীর অঁাকা ২০১০ সালে গাজীপুর বন্ধু সম্মেলনের স্মারক গ্রন্থের প্রচ্ছদ
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। শিল্পী কাইয়ুম চৌধুরীর অঁাকা ২০১০ সালে গাজীপুর বন্ধু সম্মেলনের স্মারক গ্রন্থের প্রচ্ছদ

আজন্ম ভাবনায় সুর তোলে দিগন্তের গান
রঙের চিত্রকল্পে উড়ন্ত পাখির ডানা ঝাপটে
বাংলার সবুজে, কৃষাণীর হলুদ স্বপ্নে
রাখালের বাঁশিতে বেজে ওঠা সুরের বেদনাও
ঠাঁই করে নেয় জলের ছায়ায়,
লাল-সবুজে মোড়ানো বাঙালির নয়নজোড়া সুখ
রঙের মিছিলে পথ খোঁজে,
তৈল ছবিতে হাসত নারীর আদুরি মুখ আর
রক্তভেজা শ্যামল সবুজের কানন

কোকিল কণ্ঠ দুয়ারে কড়াঘাত বর্ণমালা
‘আমার আর একটি কথা আছে’
প্রতীক্ষার কর্ণে বেজে উঠে ভিন্ন সুর, 

উড়ে যায় ডালের কোকিল
পড়ে থাকে উন্মুক্তহীন কপাট॥