আমার একখান ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাবেশের কথা মনে পড়লেই আনন্দে মনটা ভরে ওঠে। সেই পুরোনো সুখস্মৃতিগুলো এসে ভিড় করে। ২০১০ ও ২০১৩ সালের সমাবেশে আনন্দের কথা। কোন ভাষায় লিখলে পরিপূর্ণভাবে আনন্দের মাত্রাটা বোঝানো যায়, তা আমার জানা নেই। অন্য ক্ষেত্রে যা-ই হোক, কাজের সময় সামনের সারিতে না থাকলে আমার ভালো লাগে না। আর তা যদি বন্ধুসভার কাজ হয়, তাহলে তো আনন্দটা কয়েক গুণ বেড়ে যায়। বন্ধুসভার কাজের পরিবেশটাই সম্পূর্ণ ভিন্ন। এ রকম সুন্দর পরিবেশ আর কোথাও পাওয়া যায় না। সারা দেশের যে বন্ধুরা আসবে, তারা সবাই দেশের জন্য কাজ করে। তাই উচ্চ কণ্ঠে বলা যায়, আমরাই বাংলাদেশ। সেই বন্ধুদের থাকার আয়োজনের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বেরও বটে। এ ক্ষেত্রে আমার ভাগ্য সুপ্রসন্ন বলা যায়। ২০১০ ও ২০১৩ সালের মতো এবারও সমাবেশের অগ্রবর্তী দলের সদস্য হলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক
প্রথম আলো ঢাকা মহানগর বন্ধুসভা