আমার ওজন একদম ঠিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়তো ভাবছেন, গত পাঁচ বছরে আপনার ওজন এক পাউন্ডও বাড়েনি। ওজন একদম ঠিক! এ কথা ঠিক না-ও হতে পারে। আয়নায় মোটা না দেখালেও আদতে হয়তো আপনি অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন। আপনার ওজন ঠিক আছে কি নেই, তা আপনার উচ্চতার ওপর অনেকটাই নির্ভর করে।উচ্চতা অনুযায়ী একজন পুরুষ বা নারীর ওজন কত হওয়া উচিত, তার একটা তালিকা বা চার্ট থাকে। চিকিৎসকেরা সাধারণত এই চার্টে চোখ বুলিয়ে আপনার ওজন সম্পর্কে ধারণা করেন। তবে মোটামুটি ধারণার জন্য সহজ পদ্ধতি হলো, আপনার উচ্চতা যত সেন্টিমিটার, তা থেকে ১০০ বিয়োগ করলে যা থাকে তা-ই আপনার জন্য আদর্শ ওজন। যেমন, আপনার উচ্চতা যদি ১৬০ সেন্টিমিটার হয়, তবে আদর্শ ওজন হলো ৬০ কেজি।আপনি মোটা কি না, তা পরিমাপ করার আরেকটি পদ্ধতি ভুঁড়ি বা পেটের মাপ। বুকের খাঁচার নিম্নতম বিন্দু এবং কোমরের হাড়ের পাশের উচ্চতম বিন্দুটি আঙুল দিয়ে অনুভব করুন। একটা ফিতা দিয়ে এই দুই বিন্দুর ঠিক মাঝ বরাবর মাপুন, যেমন করে দরজি আপনার পেটের মাপ নেয়। পুরুষদের জন্য এই পেটের মাপ ৯০ সেন্টিমিটারের কম এবং নারীদের জন্য ৮০ সেন্টিমিটারের কম হওয়া বাঞ্ছনীয়। এর বেশি হয়ে থাকলে বুঝতে হবে যে আপনি মেদ-ভুঁড়ি সমস্যায় ভুগছেন।