আমার গান আমার কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া ইয়াসমীন,	জাহিদ হোসাইন,	নাজরানা কাকলি
রোকেয়া ইয়াসমীন, জাহিদ হোসাইন, নাজরানা কাকলি

১৫ অক্টোবর বুধবার। বিকেল পাঁচটা। ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা জড়ো হন প্রথম আলো কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে। ঢাকা মহানগর বন্ধুসভা আয়োজন করে ‘আমার গান, আমার কবিতা’ শিরোনামের অনুষ্ঠান। বন্ধুরা অনুষ্ঠানটি উৎসর্গ করেন কবি নির্মলেন্দু গুণকে। কবির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করে শোনান হাসান ইমাম, হুর এ জান্নাত ও নাজরানা কাকলি। আরও আবৃত্তি করেন শওকত আলী, মোহতারিমা রহমান ও আশফাকুজ্জামান। 

খায়রুল বাসার
খায়রুল বাসার

অনুষ্ঠানে গান গেয়ে শোনান সুস্মিতা সোহরাব, খায়রুল বাসার, রুহুল আমিন, জাহিদ হোসাইন ও রোকেয়া ইয়াসমিন। নির্মলেন্দু গুণকে নিয়ে আলোচনাও চলে কিছুক্ষণ। আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের জান্নাতুল বাকের।
ঢাকা মহানগর বন্ধুসভা প্রতি মাসে একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার ঘোষণা দেয়। আয়োজনে মুকাভিনয় করেন মীর লোকমান। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা হয়েছে। প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সব বন্ধুকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।