আমার পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন পাশের বাড়ির বিজিত দা এসে বলল, নোয়াবাড়ির আমগাছে নাকি শালিক পাখির বাচ্চা আছে। আমার তখন পাখি পোষার খুব শখ। কাউকে না বলেই দৌড় দিই। সঙ্গে বিজিত দা আর সুজন। আমগাছে বানানো বাসায় শালিকের বাচ্চা দেখে আমার যে কী আনন্দ!

এদিকে সকাল পেরিয়ে বিকেল হলেও আমাদের যেন ডর-ভয়ের চিন্তা নেই। হঠাৎ সুবোধ কাকার সঙ্গে দেখা হলে জানতে পারি, বাবা নাকি আমাদের হন্যে হয়ে খুঁজছেন। আমি তো পারলে ভয়ে মরেই যাই। ভয়ে ভয়ে বাড়ি এসে বাবার অগ্নিমূর্তি দেখে আমি কেঁদে ফেলি।

বাবা লাঠিপেটা শুরু করলে সবার আগে মা-ই আমার পাশে দাঁড়িয়েছিলেন। মায়ের কারণে সে যাত্রায় মাফ পেয়ে যাই। শৈশব, কৈশোর থেকে অদ্যাবধি এমন অসংখ্য ঘটনায় মা এগিয়ে আসেন। পাশে থাকেন।