আমার বদলে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে এক মেয়েকে খুব ভালো লেগে গেল। খোঁজ নিয়ে জানলাম, আর্থিক ও সামাজিক দিক দিয়ে সে আমার তুলনায় উঁচুপর্যায়ের। দুঃসাহস করে হাজার খানেক টাকার একটা উপহার তাকে দিলাম। টাকাটাই জলে গেল, বিড়ালের কপালে শিকে ছিঁড়ল না।একটু মাতব্বরি বা নেতাগিরি ফলাতে অনেকেই ভালোবাসে। আমিও ব্যতিক্রম নই। নেতার অদৃশ্য গদি ধরে রাখতে দৃশ্যমান অর্থ হিসাব ছাড়াই খরচ করতে হয়। সুবিধাবাদী বন্ধুরা কারণে-অকারণে আমার পকেট ফাঁকা করতে লাগল। যখন হুঁশ হলো, তখন খরচ করা টাকার পরিমাণ অনুমান করে প্রায় বেহুঁশ হয়ে গেলাম।দানবীর মুহসীন নন, গৌরী সেনের মতো এভাবে অহেতুক প্রচুর টাকা উড়িয়েছি। প্রশ্ন হলো, এত টাকা আমি পেতাম কোত্থেকে? টিউশনি করতাম না, কোনো বৃত্তিও পাইনি। ধনী কোনো আত্মীয়ের বদান্যতা ছিল না আর বাবাও মধ্যবিত্ত চাকুরে। সুতরাং, নিজের বিলাসিতার উপকরণ জোগাতাম বাবার পকেট থেকে চুরির মাধ্যমে। অবশ্য এটাকে ঠিক চুরি মনে হতো না, বরং এর পক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়ে ফেলতাম।প্রথম আলোর শপথ অভিযানে অংশ নিয়ে বদ অভ্যাসটি বদলে ফেলার সিদ্ধান্ত নিলাম। পত্রিকা শুধু নয়, প্রথম আলো আমার পথপ্রদর্শকও। আমাকে এ পত্রিকা আদর্শ মানুষ হওয়ার জন্য চেষ্টা করার অনুপ্রেরণা জুগিয়েছে। শিখিয়েছে আত্মসমালোচনা, নিরপেক্ষতা, যুক্তির শিকলে আবেগকে নিয়ন্ত্রণ, যেকোনো বিষয়কে গভীরভাবে বোঝার চেষ্টা—এ রকম অনেক কিছু।আমার অভ্যাস নিরীক্ষণ করে দেখলাম, মাসিক খরচ ৩০০ টাকাই যথেষ্ট। মোবাইল নেই, বান্ধবী নেই, ধূমপান বা জর্দাপানের অভ্যাস গড়ে ওঠেনি, চা-পানও নেশার পর্যায়ে পৌঁছায়নি। তাহলে কেন পাপ করে মনের শান্তি নষ্ট করব? বাবার অর্থোপার্জনের কষ্ট উপলব্ধি করার জন্য একদিন তিন ঘণ্টা রিকশা চালিয়ে মাত্র ৮০ টাকা পেলাম। কৃতকর্মের গ্লানি আমাকে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণে উদ্বুদ্ধ করল। সংকল্প করলাম, ‘আর কখনো অসত্ভাবে টাকা উপার্জন করব না।’এখন দুইটা টিউশনিতে নিজের খরচ চলে যাচ্ছে। বিচ্ছিন্ন কিছু বিরূপ মন্তব্য শুনলেও নিজের পরিবর্তনের সুফলে আমি চমত্কৃত।সুমনবাংলাদেশ কেব্ল শিল্প লিমিটেডখুলনা-৯২০৬।