প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ? জানি না আমার মতো তুমিও আমাকে ভালোবাস কি না? নিজের কষ্ট চেপে রেখে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। তোমাকে সারা জীবনের জন্য পেতে ইচ্ছা করে কিন্তু আবার ভয়ও হয়। তোমাকে অনেক দামি মূল্যবান সম্পদ মনে হয় আমার কাছে। কিন্তু অনেক বেশিই ভালোবাসি। তোমাকে ছাড়া মনের সেই শূন্য জায়গা সারা জীবন শূন্য থেকে যাবে। জানি না কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে কি না। তোমার কি মনে আছে, তোমার সঙ্গে আমার প্রথম কবে কথা হয়? জানি মনে আছে। তোমার মুখে তোমার দেওয়া নাম ‘আলু’ ডাক শুনতে বেশ ভালো লাগে। কিন্তু একটা কথা কী জানো, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। সেটা হয়তো কোনো দিনই তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারব না। কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি আমার ভালোবাসাটা দেখলে না, শুধু বন্ধুত্বটাই দেখলে?
দেবব্রত শুভ, খুলনা।