আমার ভুলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একবার আমার এক বান্ধবীর নম্বরে ডায়াল করে দেখলাম নম্বর বিজি। একটু পর আবার ডায়াল করি। দেখি, তখনো বিজি। এভাবে একটু পরপর সারা দিন ডায়াল করলাম। কিন্তু রেজাল্ট একই। এদিকে আমি রেগেমেগে ওকে বকছি, আর ভাবছি, নিশ্চয়ই কোনো ছেলের সঙ্গে ফাও টাংকি মারছে। তারপর মোবাইল ফোন হাতড়াতে হাতড়াতে হঠাৎ আবিষ্কার করলাম, বান্ধবীর নম্বরের বদলে ভুলে সারা দিন আমি আমার নম্বরেই ডায়াল করেছি। নিজের নম্বরে ডায়াল করলে নম্বর তো বিজি থাকবেই। পূর্বপাড়া, কটিয়াদী, কিশোরগঞ্জ।