আমার স্বপ্ন
আমার স্বপ্ন বিভাগে নানা স্বাদের অসংখ্য লেখা জমা পড়েছে। এর মধ্য থেকে নির্বাচিত চারটি লেখা আজ ছাপা হলো। প্রতি সংখ্যায় ছাপা হবে এক বা একাধিক ‘আমার স্বপ্ন’। লেখা পাঠানোর ঠিকানা:স্বপ্ন নিয়ে, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, অথবাই-মেইল: [email protected]স্বপ্ন দেখি আকাশে ওড়ারস্বপ্ন দেখতে যতটা ভালোবাসি, ঠিক ততটাই স্বপ্নকে বাস্তবায়ন করতে ভালোবাসি। বন্ধুরা আমাকে স্বপ্ন ফেরিওয়ালা বলে। আমি যে স্বপ্ন ফেরি করি! স্বপ্ন দেখি আকাশে ওড়ার, স্বপ্ন দেখি সুন্দর ভবিষ্যতের, স্বপ্ন দেখি ইচ্ছাগুলোকে রঙিন করার। অনেক স্বপ্নের ভিড়ে একটি স্বপ্ন বারবার উঁকি দেয়। দেশকে বিশ্বে পরিচিত করতে হবে। লাল-সবুজের পতাকা ওড়াতে হবে সর্বত্র। ছোট থেকেই স্বপ্ন দেখি, বিজ্ঞানকে এগিয়ে নেব। ২০০৮ সালে প্রথম বিজ্ঞান মেলায় অংশ নিয়েছিলাম। নিজের প্রজেক্ট ‘আদর্শ গ্রাম’ জমা দিয়েছিলাম। চেষ্টা করছি, পরবর্তী বিজ্ঞান মেলায় যেন আগের চেয়ে ভালো প্রজেক্ট জমা দিতে পারি। নয়তো নিজেকে প্রমাণ করব কীভাবে? আমাকে যে ‘নাসা’য় কাজ করতে হবে। হ্যাঁ, আমার স্বপ্নটাই নাসা নামের পৃথিবীর বৃহত্তম বিজ্ঞানপ্রতিষ্ঠানে যোগ দেওয়া। আমি পৃথিবীর সেই সময়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই, যাঁরা তাঁদের মেধা কাজে লাগিয়ে নিজ দেশের এবং পৃথিবী নামের গ্রহের সুনাম বাড়িয়ে চলেছেন। আমি আমার হয়ে পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে আমার দেশের, আমার সোনার বাংলার মেধাবীদের স্বপ্নকে পৌঁছে দিতে চাই বিশ্বের দুয়ারে। আমি স্বপ্ন দেখি মঙ্গল অথবা বুধ কিংবা বৃহস্পতি গ্রহের অজানা মানবকে (অ্যালিয়েন) পৃথিবীতে বসে নিমন্ত্রণ পাঠিয়েছি আর ওরা আমার নিমন্ত্রণ পেয়ে পৃথিবীতে এসেছে। স্বপ্ন দেখি আরেকটি গ্রহকে পৃথিবীর মতো বাসযোগ্য করার। স্বপ্ন দেখি তিন কোনাবিশিষ্ট পাতলা ধাতুর সক্রিয় প্লেন তৈরির, যা হবে অ্যালুমিনিয়ামের চেয়ে পাতলা আর স্পেসিসের মতো দেখতে, যা অনেক দ্রুত গতিতে চলবে। বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব হবে ১০ মিনিট। স্বপ্ন দেখি ছায়াপথের বুকে চিহ্ন ফেলে, ছায়াপথের বুক চিরে স্বর্গ ও পৃথিবী এক করব।আমি জানি, স্বপ্নকে আমার হাতের মুঠোয় আসতেই হবে। যে মানুষ স্বপ্ন দেখতে পারে না, সে মানুষ জীবনকে বুঝতে শেখেনি। আমি তাদের স্বপ্ন দেখাতে চাই, যারা নিজেদের ডাক্তার-ইঞ্জিনিয়ার তৈরি করতে চায় না, যারা মা-বাবার স্বপ্নকে ডিঙিয়ে আরও বড় হতে চায়। শুধু সাহায্য চাই আমার দেশের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। আমাদের শিক্ষাকে কর্মমুখী করুন।একটু সাহায্য, একটু অনুপ্রেরণা, একটু স্বপ্ন আর একটু পরিশ্রম—তাহলেই হবে আমার স্বপ্নের বাস্তবায়ন।উপমাব্রাহ্মপল্লী, ময়মনসিংহ।চিত্রশিল্পী হতে চাইআমার জীবনেরও কিছু স্বপ্ন আছে। সেগুলো ব্যক্তিগত। কখনো তা বলা হয়নি কাউকে। ছোটবেলা থেকে ছবি আঁকার ব্যাপারে অনেক আগ্রহী ছিলাম। বড় হতে হতে আগ্রহটাও বাড়ল। বুঝলাম, ছবি আঁকা আমার ভেতর থেকে আসে। ছোটবেলায় যত রচনা লিখেছি, আমার জীবনের লক্ষ্য সবখানেই ছিল, বড় হয়ে একজন চিত্রশিল্পী হব। আমার ছবি দিয়ে পৃথিবী আমাকে চিনবে, চিনবে আমার দেশকে। এখনো সেই স্বপ্ন দেখি, পুরস্কার পেয়েছি ছবি এঁকে, বাহবা তো আছেই। তবে এর কোনোটার জন্যই আমি আঁকি না। আঁকি মনের প্রশান্তির জন্য। আমি ছবি আঁকব। সেটা উপলব্ধি করে আরও একজন হয়তো দেশকে আরেকটু গভীরভাবে ভালোবাসবে। কেউ হয়তো তার প্রকৃতি, পাশের মানুষকে গভীরভাবে চিনতে পারবে। আসলে আমার আঁকা ছবি দেখে কারও আত্মোপলব্ধি হবে, সেটাই চাওয়া। দেশের মানুষকে আমি ফুটিয়ে তুলব ছবিতে, দেশকে তুলে ধরব বিশ্বের দরবারে, খেটে খাওয়া মানুষ, গরিব কৃষক, সেই সঙ্গে আমাদের চারপাশের সব মানুষ আর প্রকৃতি। তবে মানুষের ছবি, তার দৈহিক অভিব্যক্তি দিয়ে তার চরিত্রের প্রকাশ, তার ভেতরটাকে বাইরে নিয়ে আসা—এটাই আমার লক্ষ্য ছবি আঁকার ক্ষেত্রে। স্বপ্ন আমার পূরণ হবে, এ বিশ্বাস আমার আছে।তানজীম আহমেদ, সরকারি বিজ্ঞান কলেজঢাকা।স্বপ্ন দেখাই আমার পেশা হবেযখন প্রথম স্কুলে যাই, সেদিন থেকেই নিজেকে নিয়ে এই ক্ষুদ্র জীবনে আমি মোটামুটি সব সার্থক পেশায় নিজেকে একবার করে স্বপ্নে দেখেছি। কখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, লেখিকা, স্থপতি, শিল্পী কিছুই বাদ নেই, যা নতুন শুনতাম, তা-ই হতে চাইতাম।আমি উচ্চমাধ্যমিকের ছাত্রী। যেহেতু বিজ্ঞান বিভাগের ছাত্রী, তাই পরবর্তী সময়ে বিজ্ঞানের কোনো বিষয়ে পড়ার ইচ্ছা থাকাই স্বাভাবিক। কিন্তু ওই তুমুল প্রতিযোগিতায় কোথায় নিজেকে নিয়ে দাঁড়াব, সেটা একটা বড় প্রশ্ন।তার পরও স্বপ্ন দেখতে নেই মানা। নানা বিষয়ে আমি প্রতিদিন স্বপ্ন দেখি। মাঝেমধ্যে এমনও হয়, প্রতিদিনের দরকারি কাজের চেয়ে আমি বেশি সময় স্বপ্নই দেখি। শুধু নিজেকে নিয়ে নয়, আমার চারপাশের সবাইকে নিয়ে। একা ভালো থেকে মজা কী? তখনই তো মজা, যখন সবাই ভালো থাকবে একসঙ্গে।তাই আমার স্বপ্ন সবাইকে নিয়ে। আমি ভবিষ্যতে কী হব, তা তো জানি না। তবে যা-ই হব, তাতে যেন সবার জন্য কিছু হয়, বিশেষ করে বাংলাদেশের জন্য। আমার দেশকে নিয়ে এত অবহেলা। তার পরও আমি স্বপ্ন দেখি, আমাদের মধ্যেই কেউ না কেউ বাংলাদেশকে করবে সবার সেরা। প্রতিটি মাধ্যমেই বাংলাদেশকে আর কেউ অবহেলা করবে না।আমি যা-ই করব, সবাই যাতে আমার নামটার সঙ্গে দেশটাকেও চেনে। আমার তেমন কোনো বিশেষ পছন্দের ব্যক্তি নেই, যার মতো আমি হতে চাই। তাই সব সময় স্বপ্ন দেখি, আমি এমন কিছু হতে চাই, যাতে সবাই আমার মতো হতে চায়। আমার ‘স্বপ্ন’ পূরণ হলে তো মহানন্দ, আর না হলে হয়তো নতুন কিছু নিয়ে স্বপ্ন দেখব। স্বপ্ন দেখাই হয়তো আমার পেশা হবে।নিশাত তাসনিম, ভিকারুননিসা নূন কলেজ।আমার স্বপ্ন আমি ভবঘুরে হব১৯৯৮ সালে পত্রিকায় বাংলাদেশের আশরাফুজ্জামানের সাইকেলে বিশ্বভ্রমণ পড়েই আমার স্বপ্ন দেখা শুরু। মা-বাবার স্বপ্ন, আমি ডাক্তার হব। আমার স্বপ্ন, আমি হব ভবঘুরে। একটাই জীবন। পৃথিবীটাকে আমার দেখতেই হবে। এমন কিছু করতে হবে, যেন আমার জন্মটা সার্থক হয়। সিদ্ধান্ত নিই আমিও বিশ্ব ভ্রমণ করব, কিন্তু সেটা নৌকায়। ভ্রমণবিষয়ক বই ভূগোলক মানচিত্র আমার নিত্যসঙ্গী।মুসা ইব্রাহীমকে নিয়ে প্রথম আলোর সব লেখাই আমি পড়েছি। কারেতা দেশাতেলের পাটের তৈরি নৌকায় চেপে ফ্রান্স যাত্রা, জেসিকা ওয়াটসনের বিশ্বভ্রমণ—সব পড়ি আর উত্তেজিত হই এই ভেবে, আমি আসছি তোমাদের পিছু পিছু বিষুব রেখা বরাবর। কারেতা দেশাতেলের ভ্রমণের কথা পড়ে বেঙ্গল গ্রুপের কাছে আবেদন জানাই এমন একটা নৌকা ও আনুষঙ্গিক সাহায্যের জন্য। এখনো জানি না, তারা আবেদনটি পেয়েছি কি না। জেসিকার ফিরে আসার খবরে আমার স্বপ্নেও নতুন মাত্রা যোগ হচ্ছে। অনুপ্রেরণা পাচ্ছি মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ে। জেসিকার ভ্রমণে অস্ট্রেলিয়ার অনেক বড় বড় প্রতিষ্ঠান স্পন্সর করেছে। স্বপ্ন ও বাস্তবতা—এ দুটো নিয়েই মাঝেমধ্যে হতাশাগ্রস্ত হই এই ভেবে, অর্থের অভাবে ছয়জনের মধ্যে এভারেস্ট বিজয়ের স্বপ্ন পূরণ হচ্ছে কেবল একজনের। আমি কি পারব পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে? আমজাদ হোসেন[email protected]সেরা লেখার জন্য ৫০০ টাকার প্রাইজবন্ড পাবেন উপমা, ময়মনসিংহ