আমার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের গ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করবকোনো এক অজানা কারণেই আমার স্বপ্ন দেখতে অনেক ভালো লাগে। বেশির ভাগ স্বপ্নই আমার গ্রামকে নিয়ে। আমার এই অতি সাধারণ গ্রামটির মাঝে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে, যা হয়তো কখনো কারও চোখেই পড়েনি।আমার স্বপ্ন, আমার এই অতি সাধারণ গ্রামটির অসাধারণ সৌন্দর্যগুলো সবার কাছে উপস্থাপন করা। ছোটবেলা থেকেই ছবি তোলার প্রতি বড় বেশিই ভালোবাসা ছিল। তাই ঢ্যাঁড়স ফুলের ওপর ফড়িংয়ের নাচানাচি, ছলছল নদীর ঢেউ, বাতাসে তীর তীর করে দুলে ওঠা কাশফুল, ধানখেতে হাওয়ার লুটোপুটি, সাঁকোর বাঁশের মাথায় বসে থাকা শালিক, নদীর তীরে অর্ধডুবন্ত ডিঙিনৌকা, নতুন ফসল ঘরে তোলা কিষানিবধূর হাসিমুখ আর মুক্ত আকাশে ইচ্ছেমতো উড়ে বেড়ানো ঘুড়ির ছবি তুলতে তুলতে আজ আমি আমার গ্রাম থেকে চলে এসেছি অনেক অনেক দূরে।ইট-কাঠ-পাথরের মাঝে চাপা পড়া কীট হয়েও আমার স্বপ্নে আজও উঁকি মারে আমার গ্রাম ‘ধানকী মহেড়া’।আমার স্বপ্ন আমার গ্রামের এই অসম্ভব সুন্দর দৃশ্যগুলো সবার সামনে একটি চিত্রপ্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা। যদি কখনো সত্যিই সুযোগ আসে আমার, হাতের মুঠোয় আমার চিরচেনা গ্রামটি হবে সবার চেনা।ইমরুল হাসানশিক্ষার্থী, রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।স্বপ্ন দেখার বয়স নেইআমার ছোটবেলার সবচেয়ে পছন্দের বইয়ের নাম হলো মালাকাইতের ঝাঁপি। সবুজ রঙের মলাটে মোড়ানো বই। ছোটবেলায় ওই বইয়ের অনুসকার মতো বনের মধ্যে হারিয়ে যেতে চাইতাম। চিকিৎসক অথবা প্রকৌশলী না হয়ে মালাকাইত দেবীর শিষ্য হতে চাইতাম। একটু বড় হতেই হাতে এল লুইসা মাই আলকতের লেখা বই লিটল ওম্যান। ‘আরে, জয়ী। দেখি একদম আমার মতো। আমার মতো করে ভাবে, কথাও বলে আমার মতো করে... স্কুলজীবনে পুরোটাই কেটেছে আমার জয়ীর মতো হওয়ার স্বপ্ন দেখে।’কলেজে যখন পড়ি, তখন তো বেশ বড় হয়ে গেছি। তাই না? কিন্তু আমার স্বপ্ন দেখার অভ্যাস বড় হয়নি তখনো। চোখের পলকে পলকে স্বপ্ন আঁকা ছিল। একবার ভাবতাম, মস্ত একটা ক্যারাভ্যান কিনব, ওখানেই থাকব, খাব, ঘুমাব...পরে কী ভেবে জানি ওটা বাদ দিলাম।‘আমার স্বপ্ন’ নিয়ে যখন লেখার কথা ভেবে ভাবনায় হাবুডুবু খাচ্ছিলাম, তখন আমার চোখে এত্ত এত্ত স্বপ্ন। কোনটাকে ছাড়ি আমি। আম্মুকে জিজ্ঞেস করলাম, ‘মা, তোমার কী স্বপ্ন?’ মা বলল, ‘স্বপ্ন দেখার বয়স নেই।’ কথাটায় কোথায় জানি দাগ কাটল। দূর! স্বপ্ন দেখার আবার বয়স আছে নাকি? কিন্তু যদি এমন হয়? স্বপ্ন দেখতে ভুলে যাই যদি?...নাহ্! এমনটা হবে না, নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি আমি...আজীবন চোখ বুজে অথবা চোখ খুলে স্বপ্ন দেখে যাব। এটাই আমার বর্তমান স্বপ্ন।সুধা কুররাতুলশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।আমার স্বপ্নপ্রিয় বন্ধু, তুমি পড়ছ কলেজে বা বিশ্ববিদ্যালয়ে। তোমারও আছে স্বপ্ন। কী সে স্বপ্ন? জানিয়ে দাও সবাইকে। ৩০০ শব্দের মধ্যে লিখে পাঠাও তোমার স্বপ্ন, ওড়ার ঠিকানা। সঙ্গে পাঠিয়ো তোমার আকর্ষণীয় কিছু ছবি। তাহলে আর অপেক্ষা কেন? ঝটপট লিখতে বসে যাও। পাঠিয়ে দাও এই ঠিকানায়—স্বপ্ন নিয়ে, প্রথম আলো১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫অথবা মেইল কর: [email protected]