আমার স্বপ্ন
পৃথিবী দেখার স্বপ্ন আমারআমার স্বপ্ন পৃথিবীকে দেখা। ছোটবেলা থেকে মনের মধ্যে এ সুপ্ত ইচ্ছাটি ধীরে ধীরে বেড়ে উঠেছে। আমি স্বপ্ন দেখি, পো নদীতে নৌকায় ভেসে দ্বীপের নগরী ভেনিসের সৌন্দর্যে হারিয়ে যাওয়ার। আবার কোনো এক অলস সন্ধ্যায় টেমস নদীর তীরে উদাসী মনে বসে থাকার। আমি স্বপ্ন দেখি, বৃষ্টিমুখর দিনে চেরাপুঞ্জি গিয়ে মেঘদূত হতে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আইসল্যান্ডে গিয়ে রাত কাটাতে। আমার ইচ্ছা স্ট্যাচু অব লিবার্টির চূড়া স্পর্শ করার। স্বপ্ন দেখি, ভূস্বর্গ কাশ্মীরের সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলার, আর দার্জিলিং গিয়ে পাহাড় ও মেঘের লুকোচুরি খেলা দেখার। আমি স্বপ্ন দেখি, প্রেমের নির্দশন তাজমহলে গিয়ে ভালোবাসার অস্তিত্বকে খোঁজার। আমি স্বপ্ন দেখি, সুন্দরবনের গভীরতায় নিজেকে হারিয়ে ফেলার। এমনভাবে পৃথিবীর হাজারো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি আমি। লক্ষ মাইলের পথ চলার উৎসহ পেয়েছি আমি আমার স্বপ্ন থেকে। তাই তো আমি স্বপ্ন দেখি, আমার এ সুপ্ত স্বপ্ন পূরণের।ইয়াসির আরাফাত শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। [email protected]আমার স্বপ্নপ্রিয় বন্ধু, তুমি পড়ছ কলেজে বা বিশ্ববিদ্যালয়ে। তোমারও আছে স্বপ্ন। কী সে স্বপ্ন? জানিয়ে দাও সবাইকে। ৩০০ শব্দের মধ্যে লিখে পাঠাও তোমার স্বপ্ন, ওড়ার ঠিকানা। সঙ্গে পাঠিয়ো তোমার আকর্ষণীয় কিছু ছবি। স্বপ্ন নিয়েপ্রথম আলো১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ অথবা মেইল করো: [email protected]