আমার স্বাধীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ মার্চ বিকেল চারটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম মিলনায়তনে মুগ্ধ হয়ে একের পর এক কবিতা শুনছে সবাই। মাঝেমধ্যে নাচ ও গান।
ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের নিয়ে ওই দিন অনুষ্ঠিত হয়েছে বন্ধুসভার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধুরাসহ জাতীয় পরিচালনা পর্ষদের অনেক বন্ধু উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। দেশের গানের সঙ্গে সাঈদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আবৃত্তি করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সুমনা বিশ্বাস, মাহবুব পারভেজ, শান্তা তাওহিদা এবং বন্ধুসভার আবৃত্তি প্রশিক্ষক সামিউল আলম ও সুমিত পাল। বন্ধুদের মধ্য থেকে আবৃত্তি করেন মোহতারিমা রহমান ও শুকদেব বিশ্বাস।
দেশের গান পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু রিজভী ও লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বন্ধুসভার বন্ধু সিফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান মাহমুদ ও সাদিয়া সুলতানা। সংক্ষিপ্ত আলোচনা করেন জাতীয় পরিচালনা পর্ষদের সাইদুজ্জামান রওশন ও আশফাকুজ্জামান। অনুষ্ঠান শেষ হয় বন্ধু অ্যানির নৃত্য পরিবেশনের মাধ্যমে।