চিরায়িত বউ-শাশুড়ি দ্বন্দ্বের মাঝখানে পড়ে যে মানুষটার প্রাণ ত্রাহি ত্রাহি, তিনি একই সঙ্গে মায়ের ছেলে ও বউয়ের স্বামী। ত্রাহি ত্রাহি অবস্থাটি যে সত্যিই শোচনীয়, তা অধুনার ২০ মার্চের ‘মা আগে না বউ আগে’ লেখাটি পড়ে বোঝা যায়।এই বিষয়ে আমার বেশ কিছু মতামত আছে। সবাই হয়তো এর সঙ্গে একমত নাও হতে পারেন। লেখার একটি অংশে বলা হয়েছে, বাংলাদেশের নারীরা অনেক বেশি ঘরকেন্দ্রিক। আর এই সমস্যার মূলে আছে আর্থিক নিরাপত্তা, সামাজিক প্রথা ও অহংবোধ। আমার মনে হয়েছে সমস্যাটি অন্য জায়গায়। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বয়স্ক মা-বাবা তাঁদের আর্থিক নিরাপত্তার জন্য অনেকাংশে সন্তানদের ওপর নির্ভরশীল, কিন্তু আত্মসম্মানের কারণে তাঁরা স্বীকার করতে চান না। তাঁরা উপার্জনকারী পুত্রসন্তানকে কবজায় রাখতে চান। তাঁরা শঙ্কিত থাকেন, ছেলেটি যদি বউ আর নিজের সংসারের পেছনে সব খরচ করে ফেলে। তখন সংসারে ঝামেলা তৈরি হয়।আরেকটি অংশে লেখা হয়েছে, ছেলে যদি বুদ্ধিমান হয়, তাহলে বিয়ের পরও সে মায়েরসঙ্গে আগের মতো সম্পর্ক চালিয়ে যাবে।এটা কি বাস্তবসম্মত কোনো সমাধান। একই সঙ্গে দুজনকে খুশি রাখা প্রায় অসম্ভব। বরংদুই পক্ষের কথা শুনতে শুনতে বেচারা ছেলেটির কর্মজীবন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।এ সমস্যার সমাধান এত সহজ নয়। এর থেকে সামর্থ্য থাকলে পাশের ফ্ল্যাটে বা বাড়িতে মা-বাবাকে রাখুন। ছেলে ও তাঁর পরিবার আলাদা থাকতে হবে। একসঙ্গে থাকলে সমস্যা হবেই। কিন্তু আমাদের সামাজিক পরিস্থিতিতে মা-বাবারা সেই সমাধানটি মানার মতো উদারও নন, পাছে সন্তান হাতছাড়া হয়ে যায়।মা-বাবা বোঝেন না, সন্তানকে কাছে টানতে গিয়ে, তাকে কত দূরেই না ঠেলেদিচ্ছেন তাঁরা! রাজীব ইসলাম