আমি তাপস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপসদা ও সঞ্জয় দুই ভাই। সঞ্জয় আমার ক্লাসমেট ও বন্ধু। তাপসদা সঞ্জয়ের চেয়ে দুই বছরের বড়, কিন্তু চেহারায় দুজন হুবহু এক। একত্রে দাঁড়ালে হঠাৎ করে কেউ বলতে পারবে না, কোন জন কে। আমার মনে হয়, এই সমস্যা মাঝেমধ্যে ওদের মা-বাবারও হতো। একবার তাপসদার সব কাপড়চোপড় ধুয়ে দিয়েছেন। বাজারে এসেছেন সঞ্জয়ের শার্ট পরে। একটা দোকানের সামনে দাঁড়িয়ে কী যেন করছিলেন, এমন সময় পেছন থেকে আমি আসি এবং সঞ্জয় ভেবে পিঠে বসিয়ে দিই এক হাইব্রিড থাপড়। আমার দিকে তাকিয়েই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, ‘আমি তাপস।’আমি কাঁদব না হাসব ভেবে পাচ্ছিলাম না। বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম। পরে সরি বলে কেটে পড়ি। সেই থেকে আমার সঙ্গে দেখা হলেই ১০-১৫ হাত দূর থেকেই বলে, ‘আমি তাপস।’ মিলন মাহমুদকলেজ ছাত্রাবাস, ঝালকাঠি।