আমি যা করছি

করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এতে সবারই খুশি হওয়ার কথা; আমিও খুশি। তবে বাসায় বসে থাকার চেয়ে আমার স্কুলে যেতেই বেশি ভালো লাগে। ১২ দিন ধরে ঘরে বসে আছি আমি। বেশির ভাগ সময় আমি গান, কবিতা আর গল্প লিখে পার করছি। গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছি। পেপার কাটিংগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। সেদিন ইউটিউবে খাম বানানো শিখেছিলাম। বেশ কিছু খামও বানিয়েছি। স্কুলের পড়াও অবশ্য পড়তে হচ্ছে।
তবে এ ছুটিতে আমি এখনো কোনো সিনেমা দেখিনি। একটি তালিকা অবশ্য তৈরি করেছি। তোমরাও এগুলো দেখতে পারো: ১. আলাদিন (আমার সবচেয়ে প্রিয় সিনেমা। এ পর্যন্ত ৯ বার দেখেছি। আবার দেখব।), ২. টয় স্টোরি ফোর, ৩. দ্য পোলার এক্সপ্রেস, ৪. হোম অ্যালোন, ৫. মাটির ময়না, ৬. ডোরা অ্যান্ড দ্য লস্ট সিটি অব গোল্ড, ৭. ড্যান্স একাডেমি, ৮. কিম পসিবল। কিছু উপন্যাসও পড়েছি এবং পড়ছি:
১. দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে, ২. প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ৩. উয়াদারিং হাইটস, ৪. জেন আয়ার, ৫. হ্যান্স ব্রিংকার, ৬. আজব দেশে এলিস, ৭. ভিখিরি ও রাজপুত্র, ৮. রাশা, ৯. প্রজেক্ট আকাশলীন, ১০. হাতকাটা রবিন। এ ছাড়া মজার মজার খেলা তো আছেই। তোমরা যারা আমার মতো ব্যাগ নিয়ে স্কুলে আর কোচিংয়ে ছোটাছুটি করো, আশা করি, তাদের ছুটিও খারাপ কাটছে না। সবার ছুটিই ভালো কাটুক। শুভকামনা রইল।
ফারজানা বিনতে রফিক
ষষ্ঠ শ্রেণি, আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিটিউট, শেরপুর