আমিও বন্ধুসভার বন্ধু

ধীর পায়ে এগোতে এগোতে বন্ধুসভা আজ ক্ষমতাশালী একটি নেটওয়ার্ক। এ নেটওয়ার্ক তারুণ্যের নেটওয়ার্ক, যারা সমাজ পরিবর্তনের মন্ত্রে সদা জাগ্রত।
বন্ধুসভার প্ল্যাটফর্মে ‘যঁারা যুক্ত হন, তাঁরা সবাই দেশের কাজে যুক্ত হন। এখানে কেউ কিছু পাওয়ার আশায় আসেন না। সবাই যুক্ত হন কাঁধে কাঁধ মিলেয়ে দেশের জন্য, এই সমাজের জন্য নিজের সর্বোচ্চটুকু দিতে। এই জেগে থাকা বন্ধুরা আজ একটি পরিবারে পরিণত হয়েছেন। সেই পরিবারের একজন হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।
জাতীয় সমাবেশ তারুণ্যের মেলা। সমাবেশে অংশগ্রহণকারী প্রত্যেক বন্ধু তো বটেই, এই মহাজমায়েতের মাধ্যমে সব বন্ধুসভার মধ্যেও দৃঢ় বন্ধন তৈরি হবে। নতুন উদ্যমে, নতুন গতিতে বন্ধুরা ঝাঁপিয়ে পড়বেন ভালো কাজে।
আশা করছি, তারুণ্যের এই সমাবেশে আমি উপস্থিত থাকব। সারা দেশের অদম্য বন্ধুদের সঙ্গে দেখা হবে, কথা হবে।
ক্রিকেটার, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। উপদেষ্টা, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।